আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৫২. (আমার কথা শোনার জন্যে) আমি তাকে তূর' (পাহাড়ের) ডান দিক থেকে ডাক দিলাম এবং তাকে আমি গোপন তথ্য (-সমৃদ্ধ কথা) বলার জন্যে আমার নিকটবর্তী করলাম | ৫৩. আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারূনকে নবী বানিয়ে তাকে (তার সাহায্যকারী হিসেবে) দান করলাম | ৫৪. (হে নবী,) এ কেতাবে তুমি ইসমাঈলের (কথাও) স্মরণ করো, নিশ্চয়ই সে ছিলো যথার্থ প্রতিশ্রুতি পালনকারী, আর সে ছিলো রসুল (ও) নবী, ৫৫. সে তার পরিবার পরিজনদের নামায (প্রতিষ্ঠা করা) ও যাকাত আদায় করার আদেশ দিতো, (উপরন্তু) সে ছিলো তার মালিকের একান্ত পছন্দনীয় ব্যক্তি | ৫৬. (হে নবী,) তুমি এ কেতাবে ইদরীসের (কথাও) স্মরণ করো, সেও ছিলো একজন সত্যবাদী নবী | ৫৭. আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম | ৫৮. এরা হচ্ছে সে সব (নবী), যাদের ওপর আল্লাহ তায়ালা অনুগ্রহ করেছেন, (এরা সবাই ছিলো) আদমের বংশোভূত, যাদের তিনি (মহাপ্নাবনের সময়) নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছেন এরা তাদেরই বংশের লোক, (এদের কিছু লোক) ইবরাহীম ও ইসরাঈলের বংশোভূত, (উপরন্তু) যাদের তিনি হেদায়াতের আলো দান করেছিলেন এবং যাদের তিনি মনোনীত করেছিলেন (এরা হচ্ছে তাদেরই অন্তর্ভুক্ত); (এদের অবস্থা ছিলো এই,) যখনি এদের সামনে পরম করুণাময় আল্লাহ তায়ালার আয়াতসমূহ তেলাওয়াত করা হতো তখন এরা আল্লাহ ৫৯. তাদের পর (তাদের অপদার্থ) বংশধররা এলো, তারা নামায বরবাদ করে দিলো এবং (নানা) পাশবিক লালসার অনুসরণ করলো, অতএব অচিরেই তারা (তাদের এ) গোমরাহীর (পরিণাম ফলের) সাক্ষাত পাবে, ৬০. কিন্তু যারা তাওবা করেছে, ঈমান এনেছে এবং নেক কাজ করেছে (তাদের কথা আলাদা), তারা তো জান্নাতে প্রবেশ করবে, (সেদিন) তাদের ওপর কোনোরকম যুলুম করা হবে না| ৬১. স্থায়ী জান্নাত এমন এক বস্তু যার ওয়াদা দয়াময় আল্লাহ তায়ালা তার বান্দাদের কাছে অদৃশ্য করে রেখে দিয়েছেন; অবশ্যই তাঁর ওয়াদা পূরণ হয়েই থাকবে | ৬২. সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে না, (চারদিকে থাকবে) শুধু শাস্তি (আর শাস্তি); সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্যে (নিত্য নতুন) রেযেকের ব্যবস্থা থাকবে ৬৩. এ হচ্ছে জান্নাত, আমার বান্দাদের মাঝে যারা পরহেযগার আমি শুধু তাদেরই এর অধিকারী বানাবো | ৬৪. (ফেরেশতারা বললো, হে নবী,) আমরা কখনো তোমার মালিকের আদেশ ছাড়া (যমীনে) অবতরণ করি না, আমাদের সামনে পেছনে যা কিছু আছে, যা কিছু আছে এর মধ্যবতী স্থানে, তা সবই তো তাঁর জন্যে, (মুলত) তোমার মালিক (কখনো কাউকে) ভুলে থাকেন না, ৬৫. তিনিই আসমানসমুহ ও যমীনের মালিক এবং (তিনি মালিক) এদের উভয়ের মাঝে যা কিছু আছে (তারও), অতএব তোমরা একমাত্র তাঁরই গোলামী করো, তাঁর গোলামীর ওপরই কায়েম থাকো, তুমি তাঁর সম (-গুণসম্পন্ন এমন) কোনো নাম কি জানো (যে, তুমি তার গোলামী করবে!) QuranerAlo.com পৃষ্ঠাঃ 5

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।