কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ১২. (এরপর এক সময় ইয়াহইয়ার জন্ম হলো, সে যখন বড়ো হলো, তখন আমি তাকে বললাম,)হে ইয়াহইয়া, (আমার) কেতাবকে তুমি শক্ত করে ধারণ করো; (আসলে) আমি তাকে ছেলে বেলায়ই বিচার বুদ্ধি দান করেছিলাম, ১৩. সে আমার একান্ত কাছ থেকেই হৃদয়ের কোমলতা ও পবিত্রতা লাভ করলো; সে ছিলো (আসলেই) একজন ১৪. (তদুপরি) সে ছিলো পিতা মাতার একান্ত অনুগত কখনো সে অবাধ্য ও নাফরমান ছিলো না| ১৫. তার ওপর শাস্তি (বর্ষিত হয়েছিলো), যেদিন তাকে জন্ম দেয়া হয়েছে, (শাস্তি বর্ষিত হবে সেদিন) যেদিন সে মৃত্যু বরণ করবে এবং যেদিন পুনরায় সে জীবিত হয়ে পুনরুখ্িত হবে| ১৬. (হে নবী,) এ কেতাবে মারইয়ামের কথা তুমি স্মরণ করো।| (বিশেষ করে সে সময়ের কথা) যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিলো | ১৭. অতপর লোকদের কাছ থেকে (নিজেকে আড়াল করার জন্যে) সে পর্দা করলো| আমি তার কাছে আমার রূহ (জিবরাঈল)-কে পাঠালাম, সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করলো। ১৮. সে বললো (হে আগত ব্যক্তি), তুমি যদি আল্লাহ তায়ালাকে ভয় করো, তাহলে আমি তোমার (অনষ্টি) থেকে দয়াময় আল্লাহ তায়ালার কাছে পানাহ চাই | ১৯. সে বললো, আমি তোমার মালিকের পাঠানো দুত, (আমি তো এজন্যে এসেছি) যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি।| ২০. সে বললো (এ কি বলছো তুমি)! আমার ছেলে হবে কিভাবে, আমাকে (তো আজ পর্যন্ত) কোনো পুরুষ স্পর্শও করেনি, আর না আমি কখনো অসতী ছিলাম! ২১. সে বললো (হাঁ), এভাবেই (হবে), তোমার মালিক বলছেন, তা আমার জন্যে খুবই সহজ কাজ এবং আমি তাকে মানুষদের জন্যে (কুদরতের) একটি নিদর্শন ও আমার কাছ থেকে অনুগ্রহ (-সাদৃশ্য একটি মানুষ) বানাতে চাই, (মুলত) এটা ছিলো (আমার পক্ষ থেকে) এক হ্থিরীকৃত ব্যাপার | ২২. অতপর সে তাকে (গর্ভে) ধারণ করলো এবং তাকে সহ দুরে (কোনো) এক জায়গায় চলে গেলো | ২৩. তারপর তার প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নীচে নিয়ে এলো, সে বললো, হায়! এর আগেই যদি আমি মরে যেতাম এবং আমি যদি (মানুষদের স্মৃতি থেকে) সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম! ২৪. তখন একজন (ফেরেশতা) তাকে তার নিচের দিক থেকে আহ্বান করে বললো (হে মারইয়াম), তুমি কোনো রকম দুঃখ করো না, তোমার মালিক (তোমার পিপাসা নিবারণের জন্যে) তোমার (পায়ের) নীচে একটি (পানির) ঝর্ণা বানিয়ে দিয়েছেন, QuranerAlo.com পৃষ্ঠাঃ 2
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।