কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৯৪. তোমরা তোমাদের শপথগুলো পরস্পরকে প্রবঞ্চনা করার উদ্দেশে গ্রহণ করো না, (এমন করলে মানুষের) পা একবার স্থির হওয়ার পর পুনরায় পিছলে পড়ে যাবে এবং আল্লাহর পথ থেকে মানুষদের বাধা দেয়ার কারণে (এ দুনিয়ায়ও) তোমাদের শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে, আর (আখেরাতেও) তোমাদের জন্যে থাকবে কঠোর আযাব। ৯৫. তোমরা আল্লাহর (নামে) অংগীকারকে (দুনিয়ার) সামান্য স্বার্থের বিনিময়ে বিক্রি করে দিয়ো না; (সততা ও বিশৃত্ততার পুরস্কার) যা আল্লাহর কাছে আছে তা তোমাদের জন্যে অনেক উত্তম, যদি তোমরা জানতে! ৯৬. যা কিছু (সহায় সম্পদ) তোমাদের কাছে আছে তা (একদিন) নিশেষ হয়ে যাবে, অপরদিকে আল্লাহর কাছে (এর) যা (বিনিময়) আছে তা (হামেশাই) বাকী থাকবে; (সে আশায়) যারা ধৈর্য ধারণ করেছে এবং (ভালো কাজ) করেছে, নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাদের (সেসব) কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দেবেন। ৯৭. (তোমাদের) পুরুষ কিংবা নারীর মধ্যে যে ব্যক্তিই কোনো নেক কাজ করবে এমতাবস্থায় যে, সে হবে যথার্থ মোমেন, তাহলে অবশ্যই তাকে আমি দুনিয়ার বুকে পবিত্র জীবন যাপন করাবো এবং আখেরাতের জীবনেও তাদের (দুনিয়ার) জীবনের কার্যক্রমের অবশ্যই উত্তম বিনিময় দান করবো। ৯৮. অতপর তোমরা যখন কোরআন পড়তে শুরু করবে তখন বিতাড়িত শয়তানের (ওয়াসওয়াসা) থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ৯৯. যারা (আল্লাহর ওপর) ঈমান আনে এবং (যাবতীয় কার্যকলাপে) তাদের মালিকের ওপর ভরসা করে, তাদের ওপর (শয়তানের) কোনোই আধিপত্য নেই। ১০০. তার সব আধিপত্য তো তাদের ওপরই (চলে), যারা তাকে বন্ধু (ও অভিভাবক) হিসেবে গ্রহণ করেছে, (উপরন্তু) যারা তাঁর (আল্লাহর) সাথে শরীক করেছে। ১০১. (হে নবী,) আমি যখন এক আয়াত পরিবর্তন করে তার জায়গায় আরেক আয়াত নাযিল করি- (অথচ) আল্লাহ তায়ালা যা কিছু নাযিল করেন তা তিনি ভালো করেই জানেন- তখন তারা বলে, তুমি তো এগুলো এমনিই নিজ থেকে বানিয়ে নিচ্ছো; (আসলে) তাদের অধিকাংশ মানুষই (আল্লাহর সূক্ষ রহস্য) জানে না। ১০২. তুমি তাদের বলো, হাঁ এ (কোরআন)-কে জিবরাঈল (ফেরেশতা) তোমার মালিকের কাছ থেকে ঠিকভাবেই নাযিল করেছে, যাতে করে যারা আল্লাহর ওপর ঈমান এনেছে তাদের তিনি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে পারেন, (সর্বোপরি) এটা যেন হয় অনুগত বান্দাদের পথনির্দেশ ও (জান্নাতের) সুসং ১০৩. (হে নবী,) আমি ভালো করেই জানি (এরা তোমার ব্যাপারে কি বলে), এরা বলে, এ (কোরআন) তো একজন মানুষ (এসে) এ ব্যক্তিকে পড়িয়ে দিয়ে যায়; (অথচ) যে ব্যক্তিটির দিকে এরা ইংগিত করে তার ভাষা আরবী নয়, আর এ (কোরআন) হচ্ছে সুস্পষ্ট আরবী ভাষা। ১০৪. (আসল কথা হচ্ছে,) যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না, আল্লাহ তায়ালাও তাদের সঠিক পথে পরিচালিত করেন না, আর তাদের জন্যেই মর্মান্তিক আযাব রয়েছে। ১০৫. নিজের পক্ষ থেকে কথা বানানো (কখনো নবীর কাজ হতে পারে না, বরং এটা) হচ্ছে তাদের কাজ, যারা আল্লাহর আয়াতের ওপর ঈমান আনে না, (আসলে) এরাই হচ্ছে মিথ্যাবাদী। QuranerAlo.com পৃষ্ঠাঃ Db
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।