আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ তারা এমনটিই করেছে; (এদের ওপর আযাব পাঠিয়ে) আল্লাহ তায়ালা কোনো যুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের ওপর যুলুম করেছে। ৩৪. অতপর তাদের ওপর তাদের (মন্দ) কাজের শাস্তি আপতিত হলো, (এক সময়) সে আযাব তাদের পরিবেষ্টন করে নিলো, যা নিয়ে তারা (হামেশা) ঠাট্টা বিদ্রপ করে বেড়াতো। ৩৫. মোশরেকরা বলে, যদি আল্লাহ তায়ালা চাইতেন তাহলে আমরা তো তাঁকে বাদ দিয়ে অন্য কিছুর এবাদাত করতাম না- না আমরা, না আমাদের বাপ দাদারা (অন্য কারো এবাদাত করতো), আমরা (তাঁর অনুমতি ছাড়া) কোনো জিনিস হারামও করতাম না; একই ধরনের কাজ তাদের পূর্ববর্তী লোকেরাও করেছে, (আসলে) রসুলদের ওপর সুস্পষ্ট বাণী পৌঁছে দেয়া ছাড়া আর কোনো (অতিরিক্ত) দায়িত্ব কি আছে? ৩৬. আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে রসূল পাঠিয়েছি, যাতে করে (তাদের কাছে সে বলতে পারে,) তোমরা এক আল্লাহ তায়ালার এবাদাত করো এবং আল্লাহ তায়ালার বিরোধী শক্তিসমূহকে বর্জন করো, সে জাতির মধ্যে অতপর আল্লাহ তায়ালা কিছু লোককে হেদায়াত দান করেন, আর কতেক লোকের ওপর গোমরাহী চেপে বসে গেলো; অতএব তোমরা (আল্লাহর) যমীনে পরিভ্রমণ করো তারপর দেখো, যারা (রসূলদের) মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি (ভয়াবহ) পরিণাম হয়েছিলো! ৩৭. (হে নবী,) তুমি এদের হেদায়াতের ওপর যতোই আগ্রহ দেখাওনা কেন (এরা কখনো হেদায়াত পাবে না), কেননা আল্লাহ তায়ালা যাকে গোমরাহ করে দিয়েছেন তাকে তিনি সৎপথে পরিচালিত করবেন না, আর এমন লোকদের (আযাব থেকে বাঁচানোর) জন্যে কোনো সাহায্যকারীও নেই! ৩৮. এরা আল্লাহ তায়ালার নামে শক্ত (ধরনের) শপথ করে বলে, যে ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাকে আল্লাহ তায়ালা কখনো (দ্বিতীয় বার) উঠিয়ে আনবেন না; (হে নবী, তুমি বলো,) হাঁ, (অবশ্যই এটা) তাঁর সত্য ওয়াদা, কিন্তু অধিকাংশ মানুষই তো জানে না, ৩৯. (এটা তিনি) এ জন্যে (করবেন), যে বিষয়ে এরা মতবিরোধ করতো, (কেয়ামতের দিন) তাদের জন্যে তিনি তা স্পষ্ট করে বলে দেবেন এবং যারা (আজ) অস্বীকার করে তারাও (এ কথাটা) জেনে নেবে, তারা সত্যি সত্যিই ছিলো মিথ্যাবাদী। ৪০. আমি যখনই কোনো কিছু (ঘটাতে) চাই, তখন সে বিষয়ে আমার বলা কেবল এটুকুই হয় যে, 'হও' অতপর তা (সংঘটিত) হয়ে যায়। 8৪১. (স্মরণ রেখো,) যারা আল্লাহর পথে হিজরত করেছে (বিশেষ করে ঈমান আনার কারণে) তাদের ওপর যুলুম হওয়ার পর, আমি অবশ্যই তাদের এ পৃথিবীতেই উত্তম আশ্রয় দেবো; আর আখেরাতের পুরস্কার- তা তো (এর থেকে) অনেক বেশী শ্রেষ্ঠ। (কতো ভালো হতো) যদি তারা কথাটা জানতো! 8২. যারা (বিপদে) ধৈর্য ধারণ করে এবং যারা আল্লাহর ওপর নির্ভর করে (তাদের জন্যে আখেরাতে অনেক পুরস্কার রয়েছে)। ৪৩. (হে নবী,) আমি তোমার আগেও (এ) মানুষদের মধ্য থেকেই (কিছু ব্যক্তিকে) রসূল বানিয়ে প্রেরণ করেছি- যাদের ওপর আমি ওহী পাঠিয়েছি, অতএব, যদি তোমরা না জানো তাহলে কেতাবধারীদের জিজ্ঞেস করো, QuranerAlo.com পৃষ্ঠাঃ 4

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।