কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ সূরা আন্ নাহল মক্কায় অবতীর্ণ, আয়াত ১২৮, রুকু ১৬ ১. (এ বুঝি) আল্লাহ তায়ালার (আযাবের) আদেশ এসে গেলো! অতপর (হে কাফেররা), এর জন্যে তোমরা (মোটেই) তাড়াহুড়ো করো না; তিনি মহিমান্বিত, এ (যালেম) লোকেরা তাঁর সাথে (অন্যদের) যে (ভাবে) শরীক করে, তিনি তার থেকে অনেক উধের্ব। ২. তিনি ওহী দিয়ে তাঁর আদেশবলে তাঁর যে বান্দার ওপর চান ফেরেশতাদের পাঠান, মানুষদের সতর্ক করে দাও, আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অতএব তোমরা আমাকেই ভয় করো। ৩. তিনি আসমানসমূহ ও যমীনকে যথাবিধি তৈরী করেছেন; তারা যাদের (তাঁর সাথে) শরীক করে তিনি তার চাইতে অনেক উধের্ব। 8. তিনি (ক্ষুদ্ৰ একটি) শুক্ৰ কণা থেকে (যে) মানুষ তৈরী করেছেন- (আশ্চর্যের ব্যাপার!) সে (এখানে এসে স্বয়ং তার সৃষ্টার সাথেই) প্রকাশ্য বিতর্ককারী বনে গেলো! ৫. তিনি চতুস্পদ জানোয়ার পয়দা করেছেন, তোমাদের জন্যে ওতে শীত বস্ত্রের উপকরণ (সহ) আরো অনেক ধরনের উপকার রয়েছে, (সর্বোপরি) তাদের কিছু অংশ তোমরা তো আহারও করে থাকো, ৬. তোমরা যখন গোধূলিলগ্নে ওদের ঘরে ফিরিয়ে আনো, আবার প্রভাতে যখন ওদের (চারণভূমিতে) নিয়ে যাও, তখন এর মাঝে তোমাদের জন্যে (নয়নাভিরাম) সৌন্দর্য উপকরণ থাকে, ৭. তোমাদের (পণ্য সামগ্রীর) বোঝাও তারা (এমন দূর-দুরান্তের) শহরে (বন্দরে) নিয়ে যায়, যেখানে প্রাণান্তকর কষ্ট ব্যতিরেকে তোমরা (কোনোদিনই সেসব পণ্য নিয়ে) পৌঁছুতে পারতে না; অবশ্যই তোমাদের মালিক তোমাদের ওপর স্মেহপরায়ণ ও পরম দয়ালু, ৮. (তিনি) ঘোড়া, খচ্চর ও গাধা (সৃষ্টি করেছেন), যাতে তোমরা আরোহণ করো, (এ ছাড়া তাতে) শোভা (বর্ধনের ব্যবস্থাও) রয়েছে; তিনি আরো এমন (অনেক ধরনের জন্ত-জানোয়ার) পয়দা করেছেন, যার (পরিমাণ ও উপযোগিতা) সম্পর্কে তোমরা (এখনও পর্য ন্ত) কিছুই জানো না। ৯. আল্লাহ্ তায়ালার ওপরই (নির্ভর করে মানুষদের) সরল পথ নির্দেশ করা, (বিশেষ করে) যেখানে (অন্য পথের মধ্যে) কিছু বাঁকা পথও রয়েছে, তিনি যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকেই সরল পথে পরিচালিত করতে পারতেন। ১০. তিনিই আসমান থেকে তোমাদের জন্যে পানি বর্ষণ করেন, তার কিছু অংশ হচ্ছে পান করার আর (কিছু অংশ এমন, সেখানে) ত দ্বারা গাছপালা (জন্মায়) যাতে তোমরা (জন্ত-জানোয়ারদের) প্রতিপালন করো। QuranerAlo.com পৃষ্ঠা £1
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।