কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৩৫. পরহেষগার লোকদের সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার উদাহরণ হচ্ছে (যেমন একটি বাগান), তার নীচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে; তার ফলফলারি এবং সে বাগানের (গাছসমু হের) ছায়াসমু হও চিরস্থায়ী; এসবই হচ্ছে তাদের পরিণাম, যারা (দুনিয়ায়) তাকওয়ার জীবন অতিবাহিত করেছে, কাফেরদের পরিণাম হচ্ছে (জাহান্নামের) আগুন | ৩৬. (হে নবী,) যাদের আমি (ইতিপূর্বে) কেতাব দান করেছিলাম তারা তোমার ওপর যা কিছু নাযিল করা হয়েছে তাতে বেশী আনন্দ অনুভব করে, এই দলে কিছু লোক এমনও আছে যারা এর কিছু অংশ অস্বীকার করে; তুমি (এদের) বলো, আমাকে তো আল্লাহর এবাদাত করার আদেশ দেয়া হয়েছে, আমি (আরো) আদিষ্ট হয়েছি যেন আমি তাঁর সাথে কোনো রকম শরীক না করি; আমি তোমাদের সবাইকে তাঁর দিকেই আহবান করছি, তাঁর দিকেই (আমার ) প্রত্যাবর্তন | ৩৭. (হে নবী,) আমি এভাবেই এ বিধান (তোমার ওপর) আরবী ভাষায় নাযিল করেছি (যেন তুমি সহজেই বুঝতে পারো); তোমার কাছে (আল্লাহর পক্ষ থেকে) যে জ্ঞান এসেছে তা সত্ত্বেও যদি তুমি তাদের খেয়াল খুশীর অনুসরণ করো, তাহলে আল্লাহর সামনে তোমার কোনোই সাহায্যকারী থাকবে না- না থাকবে (তোমাকে) বাঁ চাবার মতো কেউ! ৩৮. (হে নবী,) তোমার আগেও আমি (অনেক) রসুল পাঠিয়েছি এবং তাদের জন্যে আমি স্ত্রীএবং সন্তান সন্ততিও বানিয়েছিলাম; কোনো রসুলের কাজ এটা নয় যে, আল্লাহর অনুমতি ছাড়া একটি আয়াতও সে পেশ করবে; (মুলত) প্রতিটি যুগের জন্যেই (ছিলো এক) একটি কেতাব| ৩৯. আর (সেসব কিছুর মাঝে থেকে) আল্লাহ তায়ালা যা কিছু চান তা বাতিল করে দেন এবং যা কিছু ইচ্ছা করেন তা (পরবর্তী যুগের জন্যে) বহাল রেখে দেন, মুল গ্রন্থ তো তাঁর কাছেই (মজুদ) থাকে। ৪০. (হে নবী,) যে (আযাবের) ওয়াদা আমি এদের সাথে করি তার কিছু অংশ যদি আমি তোমাকে দেখিয়ে দেই, কিংবা (তার আগেই) যদি আমি তোমাকে মৃত্যু দেই, তাহলে (তুমি উদ্বিগ্ন হয়ো না, কেননা,) তোমার কাজ হচ্ছে (আমার কথা) পৌঁছে দেয়া, আর আমার কাজ হচ্ছে (তাদের কাছ থেকে তার যথাযথ) হিসাব (বুঝে) নেয়া | ৪১. এরা কি দেখতে পায় না যে, আমি (তাদের) যমীন চার দিক থেকে (আসেত্ম আসেত্ম) সংকুচিত করে আনছি; আল্লাহ তায়ালা (যা চান সে) আদেশ জারি করেন, তাঁর সে আদেশ উল্টে দেয়ার কেউই নেই, তিনি হিসাব গ্রহণে খুবই তৎপর | 8৪২. যারা এদের আগে অতিবাহিত হয়ে গেছে তারা (বড়ো বড়ো) ধোকা প্রতারণার আশ্রয় নিয়েছিলো, কিন্তু যাবতীয় কলা-কৌশল তো আল্লাহ্ তায়ালার জন্যেই; (কেননা) তিনিই জানেন প্রতিটি ব্যক্তি (কখন) কি অর্জন করে; অচিরেই কাফেররা জানতে পারবে আখেরাতের (সুখ) নিবাস কাদের জন্যে (তৈরী করে রাখা হয়েছে)। ৪৩. (হে নবী,) যারা আল্লাহ তায়ালাকে অস্বীকার করে, (তারা) বলে, তুমি নবী নও, তুমি ওদের বলে দাও, আমার এবং তোমাদের মাঝে (আমার নবুওতের সাক্ষ্যের ব্যাপারে) আল্লাহর সাক্ষ্যই যথষ্টে, উপরন্তু যার কাছে (পুর্ববর্তী) কেতাবের জ্ঞান আছে (সেও এ ব্যাপারে সচেতন) QuranerAlo.com পৃষ্ঠাঃ 5
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।