আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ১০৫. সেদিন যখন (আসবে তখন) কেউ আল্লাহর অনুমতি ব্যতিরেকে কোনো কথা বলবে না, অতঃপর (মানুষরা দু'দলে বিভক্ত হয়ে যাবে,) তাদের মধ্যে কিছু থাকবে হতভাগ্য আর কিছু (থাকবে) ভাগ্যবান | ১০৬. অতঃপর যারা হবে হতভাগ্য পাপী, তারা থাকবে (জাহান্নামের) আগুনে, সেখানে তাদের জন্যে থাকবে (আযাবের ভয়াবহ) চীৎকার ও (যন্তণার ভয়াল) আর্তনাদ, ১০৭. তারা সেখানে থাকবে চিরকাল যতোক্ষণ পর্যন্ত আসমানসমুহ ও যমীন বিদ্যমান থাকবে, তবে হ্যাঁ, তাদের কথা আলাদা যাদের ব্যাপারে তোমার মালিক ভিন্ন কিছু চান; তোমার মালিক যখন যা চান তার বাস্তবায়নে তিনি একক ক্ষমতাবান | ১০৮. (অপরদিকে সেদিন) যাদের ভাগ্যবান বানানো হবে তারা থাকবে জান্নাতে, সেখানে তারা চিরদিন থাকবে, যতোদিন পর্যন্ত আসমানসমুহ ও যমীন বিদ্যমান থাকবে, তবে তার কথা আলাদা যা তোমার মালিক ইচ্ছা করেন; আর এ (জান্নাত) হবে এক নিরবচ্ছিন্ন পুরস্কার, যা কোনোদিনই শেষ হবে না| ১০৯. সুতরাং (হে নবী), যে ব্যক্তি আল্লাহ তায়ালা ছাড়া এসব কিছুর গোলামী করে, তাদের (শাস্তির) ব্যাপারে তুমি কখনো সন্দিগ্ধ হয়ো না; (আসলে) ওদের পিতৃপুরুষরা আগে যাদের বন্দেগী করতো, এরাও তাদেরই বন্দেগী করে; আমি এদের (এ জঘন্য অপরাধের) পাওনা পুরোপুরিই আদায় করে দেবো, বিন্দুমাত্রও কম করা হবে না| ১১০. (হে নবী,) আমি মুসাকেও কেতাব দিয়েছিলাম, অতঃপর (বনী ইসরাঈলের তরফ থেকে) তাতেও নানা রকম মতবিরোধ সৃষ্টি করা হয়েছিলো; (আসলে) তোমার মালিকের পক্ষ থেকে এ (বিদ্রোহী)-দের ব্যাপারে যদি আগে থেকেই এ কথার ঘোষণা না করে রাখা হতো (যে, এদের বিচার পরকালেই হবে), তাহলে কবেই এদের ব্যাপারে (দুনিয়ায় গযবের) সিদ্ধান্ত এসে যেতো; (অবশ্যই) এরা এ (গ্রন্থের) ব্যাপারে বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত আছে| ১১১. আর তখন তোমার মালিক এদের (সবাইকে) নিজেদের কর্মফলের পুরোপুরি বিনিময় আদায় করে দেবেন; কেননা, এরা যা কিছু করছে তিনি তার সব কিছুই জানেন ১১২. অতএব (হে নবী), তোমাকে যেমনি করে (সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকার) আদেশ দেয়া হয়েছে তুমি তাতেই দৃঢ় থাকো, তোমার সাথে আরো যারা (কুফরী থেকে) ফিরে এসেছে তারাও (যেন ঈমানের ওপর দৃঢ় থাকে), তোমরা কখনো সীমালংঘন করো না; এরা যা কিছু করছে, আল্লাহ তায়ালা অবশ্যই তার সব কিছু দেখছেন ১১৩. (হে মুসলমানরা,) তোমরা কখনো তাদের দিকে ঝুঁকে পড়ো না যারা (ন্যায়ের) সীমালংঘন করেছে, (তেমনটি করলে অবশ্যই) অতঃপর জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে, (আর তেমন অবস্থায়) আল্লাহ তায়ালা ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না, এবং (সে সময়) তোমাদের কোনো রকম সাহায্যও করা হবে না| ১১৪. (হে নবী,) নামায প্রতিষ্ঠা করো দিনের দুপ্রান্তভাগে ও রাতের একভাগে; অবশ্যই (মানুষের) ভালো কাজসমুহ (তাদের) মন্দ কাজসমুহ মিটিয়ে দেয়; এটা হচ্ছে (এক ধরনের) উপদেশ তাদের জন্যে, যারা (আল্লাহর) স্মরণ করে | ১১৫. তুমি ধৈৰ্য ধারণ করো, অতঃপর নিশ্চয়ই আল্লাহ তায়ালা নেককারদের পাওনা কখনো বিনষ্ট করেন না| QuranerAlo.com পৃষ্ঠাঃ | 4

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।