আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ অপমানিত করে ছাড়বে, আর কে মিথ্যাবাদী (তাও তখন জানা যাবে); অতএব তোমরা (সেদিনের ) প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করবো | ৯৪. পরিশেষে যখন আমার (আযাবের) সিদ্ধান্ত এলো, তখন আমি শোয়ায়বকে এবং তার সাথে যে কয়জন (মানুষ) ঈমান এনেছিলো তাদের সবাইকে আমার নিজস্ব রহমত দ্বারা (প্রলয়ংকরী আযাব থেকে) বাঁচিয়ে দিলাম, অতঃপর যারা (আল্লাহর সাথে) যুলুম করেছে, সেদিন তাদের ওপর মহানাদ আঘাত হানলো, ফলে মুহূর্তের মাঝেই তারা নিজেদের ঘরসমুহেই (এদিকে সেদিকে) উপুড় হয়ে পড়ে রইলো, ৯৫. (অবস্থা এমন হলো) যেন সে জনপদে কখনো তারা কোনো প্রাচুর্যই অর্জন করেনি, শুনে রাখো, এ ধ্বংসই ছিলো মাদইয়ান (বাসী)-এর চুড়ান্ত পরিণাম, (ঠিক) যেমন (ধ্বংসকর) পরিণাম হয়েছিলো (তার পূর্ববর্তী সম্প্রদায়) সামুদের! ৯৬. আমি মুসাকে তার জাতির কাছে আমার নিদর্শনসমুহ ও (নবুওতের) সুস্পষ্ট দলীলসহ পাঠিয়েছিলাম, ৯৭. (তাকে আমি পাঠিয়েছিলাম) ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে, (কিন্তু) তারা (সর্বদা) ফেরাউনের কথাই মেনে চলতো, (অথচ) ফেরাউনের কোনো কাজ (ও কথাই তো) সঠিক ছিলো না| ৯৮. কেয়ামতের দিন সে তার (দন্তপ্রাপ্ত) জাতির আগে আগে থাকবে, অতঃপর সে তাদের (জাহান্নামের) আগুন পর্যন্ত নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে; কতো নিকৃষ্ট সে জায়গা, যেখানে তাদের নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে৷ ৯৯. এ দুনিয়াতে আল্লাহর অভিশাপ তাদের পেছনে ধাবিত করা হলো, আবার কেয়ামতের দিনও (তারা কঠিন আযাবে নিমজ্জিত হবে); কতো নিকৃষ্ট (এ) পুরস্কার, যা (তাদের) সেদিন দেয়া হবে। ১০০. (হে নবী,) এ হচ্ছে (ধ্বংসপ্রাপ্ত) কতিপয় জনপদের কাহিনী, যা আমি তোমার কাছে বর্ণনা করছি, এদের (ধ্বংসাবশেষের) কিছু তো (এখানে সেখানে এখনো) বিদ্যমান আছে, আবার (তার অনেক কিছু কালের গর্ভে) বিলীনও (হয়ে গেছে)। ১০১. (এ আযাব পাঠিয়ে) আমি (কিন্তু) তাদের ওপর যুলুম করিনি, যুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের ওপর করেছে, যখন (সত্যি সত্যিই) তোমার মালিকের আযাব তাদের ওপর নাযিল হয়েছে, তখন তাদের সে সব দেবতা তাদের কোনো কাজেই আসেনি, যাদের তারা আল্লাহর বদলে ডাকতো, বরং তারা তাদের ধ্বংস ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করতে পারেনি। ১০২. (হে নবী,) তোমার মালিক যখন কোনো জনপদকে তাদের অধিবাসীদের যুলুমের কারণে পাকড়াও করেন, তখন তাঁর পাকড়াও এমনিই হয়; আল্লাহ তায়ালার পাকড়াও অত্যন্ত কঠোর (অত্যন্ত ভয়ংকর) ১০৩. এ (কাহিনীগুলো)-র মাঝে তার জন্যে (সত্য জানার প্রচুর) নিদর্শন (মজুদ) রয়েছে, যে ব্যক্তি পরকালের আযাবকে ভয় করে, সেদিন হবে সমস্ত মানুষদের একত্রিত করার দিন, (উপরন্তু) সেটা সবাইকে উপস্থিত করার দিনও বটে | ১০৪. আমি সে (দিন)-টি একটি সুনির্দিষ্ট সময়ের জন্যে মুলতবি করে রেখে দিয়েছি; QuranerAlo.com পৃষ্ঠাঃ LL

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।