কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৬৫. অতঃপর তারা সেটিকে বধ করে ফেললো, সে তারপর (তাদের) বললো (চলে যাও), তোমরা তোমাদের নিজ নিজ ঘরে তিন দিন জীবন উপভোগ করে নাও; (আযাবের ব্যাপারে আল্লাহর) এ ওয়াদা কখনো মিথ্যা হবার নয়। ৬৬. এর পর (ওয়াদামতো যখন আমার আযাবের) নির্দেশ এলো (এবং তা তাদের ভীষণভাবে পাকড়াও করলো), তখন আমি সালেহকে এবং তার সাথে আরো যারা ঈমান এনেছিলো তাদের সবাইকে আমার রহমত দিয়ে সে দিনের অপমান (-কর আযাব) থেকে বাঁচিয়ে দিলাম; অবশ্যই (হে নবী,) তোমার মালিক শক্তিমান ও পরাক্রমশালী | ৬৭. অতঃপর যারা (আল্লাহর দ্বীনের সাথে) যুলুম করেছে, এক মহানাদ (তাদের ওপর মরণ) আঘাত করলো, ফলে তারা তাদের ঘরসমুহে মুখ থুবড়ে পড়ে রইলো, ৬৮. (অবস্থা দেখে মনে হলো) যেন তারা কোনোদিন সেখানে বসবাসই করেনি | শুনে রাখো, সামুদ জাতি তাদের মালিককে অস্বীকার করেছিলো; আরো জেনে রেখো, (নির্মম) এক ধ্বংসই ছিলো সামুদ জাতির জন্যে (নির্দিষ্ট পরিণাম)! ৬৯. (একদিন) আমার পাঠানো ফেরেশতারা (বিশেষ একটি) সুসংবাদ নিয়ে ইবরাহীমের কাছে এলো, তারা (তার কাছে এসে) বললো, (তোমার ওপর) শান্তি (বর্ষিত হোক); সেও (জবাবে) বললো, (তোমাদের ওপরও) শান্তি (বর্ষিত হোক), অতঃপর সে (তাড়াহুড়ো করে এদের মেহমানদারীর জন্যে) একটি ভুনা গো-বৎস নিয়ে এলো। ৭০. (কিন্ত) সে যখন দেখলো, তারা তার (খাবারের) দিকে হাত বাড়াচ্ছে না, তখন তাদের (এ বিষয়টি) তার (কাছে) খারাপ লাগলো এবং তাদের সম্পর্কে তার মনে একটা (প্রচ্ছন্ন) ভয়ের সৃষ্টি হলো; তারা (ইবরাহীমকে) বললো, (আমাদের ব্যাপারে) তুমি কোনো রকম ভয় করো না, আমরা প্রেরিত হয়েছি লুতের জাতির প্রতি; ৭১. তার স্ত্রী (সেখানে) দাঁড়িয়ে ছিলো, (এদের কথাবার্তা শুনে) সে হাসলো, অতঃপর আমি তাকে (তার ছেলে) ইসহাক ও তার পরবর্তী (পৌত্র) ইয়াকুবের (জন্মের) সুসংবাদ দিলাম | ৭২. সে (এটা শুনে) বললো, কি আশ্চর্য! আমি সন্তান জন্ম দেবো, আমি তো (এখন ) বৃদ্ধা (হয়ে গেছি) আর এই (যে) আমার স্বামী, (সেও তো) বৃদ্ধ হয়ে গেছে; (এমন কিছু হলে) এটা (আসলেই হবে) একটা আশ্চর্যজনক ব্যাপার | ৭৩. তারা বললো, তুমি কি আল্লাহর কোনো কাজে বিস্ময়বোধ করছো, (নবীর) পরিবার-পরিজন (হিসেবে) তোমাদের ওপর আল্লাহর (বিশেষ) রহমত ও তাঁর অনুগ্রহ রয়েছে; অবশ্যই আল্লাহ তায়ালা প্রচুর প্রশংসা ও বিপুল সম্মানের মালিক | ৭৪. অতঃপর যখন ইবরাহীমের (মন থেকে) ভীতি দুরীভূত হয়ে গেলো এবং (ইতিমধ্যে) তার কাছে (সন্তানের ব্যাপারেও) সুসংবাদ পৌঁছে গেলো, তখন সে লুতের সম্প্রদায়ের (কাছে আযাব না পাঠানোর) ব্যাপারে আমার সাথে যুক্তি তর্ক করলো; ৭৫. (আসলে স্বভাবের দিক থেকে) ইবরাহীম ছিলো (ভীষণ) সহনশীল, কোমল হৃদয় ও আল্লাহর প্রতি নিবেদিত | QuranerAlo.com পৃষ্ঠাঃ 8
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।