আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৪৬. আল্লাহ বললেন, হে নুহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে তো হলো এক অসৎকর্মপরায়ণ ব্যক্তি, অতএব তোমার যে বিষয়ের জ্ঞান নেই, সে বিষয়ে আমার কাছে তুমি কিছু চেয়ো না; আমি তোমাকে উপদেশ দিচ্ছি, নিজেকে কোনো অবস্থায় জাহেলদের দলে শামিল করো না| ৪৭. সে বললো, হে আমার মালিক, যে বিষয় সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, সে ব্যাপারে কিছু চাওয়া থেকে আমি তোমার কাছে পানাহ চাই; তুমি যদি আমাকে মাফ না করো এবং আমার ওপর দয়া না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো | ৪৮. তাকে বলা হলো, হে নুহ (বন্যার পানি নেমে গেছে), এবার তুমি (নৌকা থেকে) নেমে পড়ো, তোমার ওপর, তোমার সাথে যারা আছে তাদের ওপর আমার দেয়া সালাম ও বরকতের সাথে এবং (অন্য) সম্প্রদায়সমুহ! (হাঁ) আমি (আবার) তাদের জীবনের (যাবতীয়) উপকরণ প্রদান করবো, (তবে নাফরমানীর জন্যে) আমার কাছ থেকে মর্মান্তিক শাস্তিও তাদের ভোগ করতে হবে| ৪৯. (হে নবী,) এগুলো হচ্ছে অদৃশ্য জগতের (কিছু) খবর, যা আমি তোমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, এর আগে না তুমি এগুলো জানতে, না তোমার জাতি এগুলো জানতো; অতএব, তুমি ধৈর্য ধারণ করো, কারণ (ভালো) পরিণাম ফল সব সময় পরহেষগার লোকদের জন্যেই (নির্দিষ্ট থাকে| ৫০. আমি আ'দ জাতির কাছে তাদেরই (এক) ভাই হুদকে পাঠিয়েছিলাম; সে তাদের বললো, হে আমার জাতি, তোমরা এবাদাত করো একমাত্র আল্লাহ্‌ তায়ালার, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই; (আসলে আল্লাহ তায়ালার ব্যাপারে) তোমরা তো মিথ্যা রচনাকারী ছাড়া আর কিছুই নও ৫১. হে (আমার) জাতি, (আল্লাহর দিকে ডেকে) তার ওপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবী করছি না; আমার (যাবতীয়) পাওনা তো আল্লাহ তায়ালার কাছেই, যিনি আমাকে পয়দা করেছেন; তোমরা কি বুঝতে পারো না? ৫২. হে (আমার) জাতি, তোমরা তোমাদের মালিকের কাছে গুনাহখাতা মাফ চাও, অতঃপর তোমরা তাঁর দিকেই ফিরে আসো, তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণকারী মেঘমালা পাঠাবেন এবং তোমাদের (আরো) শক্তি যুগিয়ে তোমাদের (বর্তমান) শক্তি আরো বাড়িয়ে দেবেন, অতএব তোমরা অপরাধী হয়ে (তাঁর এবাদাত থেকে) মুখ ফিরিয়ে নিয়ো না| ৫৩. তারা বললো, হে হুদ, তুমি তো আমাদের কাছে (ধরা-ছোঁয়ার মতো) কোনো স্পষ্ট দলীল-প্রমাণ নিয়ে আসেনি, শুধু তোমার (মুখের) কথায় আমরা (কিন্ত) আমাদের দেবতাদের ছেড়ে দেয়ার (লোক) নই, আমরা তোমার ওপর (বিশ্বাস করে) মোমেনও হয়ে যাবো না! ৫৪. আমরা তো বরং বলি, (আসলে) আমাদের কোনো দেবতা অশুভ কিছু দ্বারা তোমাকে আবিষ্ট করে ফেলেছে; (এ উদ্ভট কথা শুনে) সে বললো, আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও (আমার এ কথায়) সাক্ষী হও, তোমরা যে (-ভাবে আল্লাহর সাথে) শেরেক করো, আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত, ৫৫. (যাও,) তোমরা সবাই মিলে আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে আমার বিরুদ্ধে যতো রকম ষড়যন্ত (করতে চাও) করো, অতঃপর আমাকে কোনো রকম (প্রসুতির) অবকাশও দিয়ো না| QuranerAlo.com পৃষ্ঠাঃ 6

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।