কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ মাসের সূত্র সূচক, গড়ে বছরের প্রতি মাসে ৩০ দিন, এটাই হচ্ছে চান্দ্রবছরের নিয়ম। হতবাক হতে হয় যখন দেখি, চাঁদের আরবী প্রতিশব্দ 'কামার' শব্দটি কোরআনে মোট ৩০ বারই এসেছে। 'শাহরুন' মানে মাস, কুরান মজীদে এ শব্দটি এসেছে মোট ১২ বার। 'সানাতুন' মানে বছর, কোরআনে এ শব্দটি এসেছে ১৯ বার। কারণ হিসেবে আমরা স সম্প্রতি আবিস্কৃত গ্রীক পণ্ডিত মেতনের 'মেতনীয় বৃত্তের' কথা উল্লেখ করতে পারি। তিনিই প্রথম এ তত্্বটি আবিষ্কার করেন যে, প্রতি ১৯ বছর পর সূর্য ও পৃথিবী একই বৃত্তে অবস্থান করে। কোরআনে 'ফুজ্জার (পাপী) শব্দটি যতোবার এসেছে, 'আবরার' (পুণ্যবান) শব্দটি তার দ্বিগুণ এসেছে। অর্থাৎ 'ফুজ্জার' ৩ আর 'আবরার' ৬ বার। এর কারণ হচ্ছে, শাস্তির তুলনায় পুরস্কারের পরিমাণ আল্লাহ তা’আলা সব সময় দ্বিগুণ করে দেবেন বলে ওয়াদা করেছেন। কুরানের সূরা সাবা'র ৩৭ নম্বর আয়াতে আল্লাহ্ তা’আলা বলেছেন 'এ ধরনের লোকদের জন্যেই (কেয়ামতে) দ্বিগুণ পুরস্কারের ব্যবস্থা থাকবে। এটা হচ্ছে বিনিময় সে কাজের যা তারা দুনিয়ায় করে এসেছে'। এ কারণেই দেখা যায়, গোটা কোরআনে 'পাপী' ও 'পুণ্যবান' শব্দের মতো 'আযাব' শব্দটি যতোবার এসেছে, 'সওয়াব' শব্দটি তার দ্বিগুণ এসেছে। অর্থাৎ আযাব ১১৭ বার, সওয়াব' ২৩৪। কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তা’আলা বলেছেন, আল্লাহর পথে অর্থ ব্যয় করলে তিনি তার বিনিময় বাড়িয়ে দেবেন। সম্ভবত এ কারণেই কোরআনে 'গরীবী' শব্দটি এসেছে ১৩ বার, আবার তার বিপরীতে 'প্রাচুর্য' শব্দটি এসেছে ২৬ বার। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এভাবে গাণিতিক সংখ্যার অদভুত মিল দেখে কুরানের যে কোনো পাঠকই বিস্ময়ে হতবাক হয়ে ভাবতে থাকে, এটা নিঃসন্দেহে কোনো মানুষের কথা নয়। কোনো একটি কাজ করলে তার যে অবশ্যস্তাবী ফল দাঁড়াবে তার উভয়টিকে আশ্চর্যজনকভাবে সমান সংখ্যায় বৰ্ণনা করা হয়েছে। 'গাছের চারা উৎপাদন' করলে 'গাছ' হয়। তাই এ দুটো শব্দই এসেছে ২৬ বার করে। কোনো মানুষ 'হেদায়াত' পেলে তার প্রতি 'রহমত' বর্ষিত হয়, তাই এ দুটো শব্দ কোরআনে এসেছে ৭৯ বার করে। 'হায়াতের' অপরিহার্য পরিণাম হচ্ছে 'মওত' এ শব্দ দুটোও এসেছে ১৬ বার করে। আল্লাহ তা’আলা বলেছেন 'যাকাত' দিলে 'বরকত' আসে, তাই কোরআনে কারীমে 'যাকাত' শব্দ এসেছে ৩২ বার 'বরকত' শব্দও ৩২ বার এসেছে। 'আবদ' মানে গোলামী, আর 'আবীদ' মানে গোলাম। গোলামের কাজ গোলামী করা, তাই কোরআনে এই উভয় শব্দই এসেছে ১৫২ বার করে। 'মানুষ সৃষ্টি' কথাটা এসেছে ১৬ বার, আর মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে 'এবাদাত'; সুতরাং তাও এসেছে ১৬ বার। 'নেশা' করলে 'মাতাল' হয়, তাই এ দুটো শব্দও এসেছে ৬ বার করে। আর মাত্র দুটো মোজেযা বলে আমরা ভিন্ন আলোচনার দিকে অগ্রসর হবো। কোরআনে 'ইনসান' শব্দটি এসেছে ৬৫ বার। এবার ইনসান বানাবার উপকরণগুলোকে কুরানের বিভিন্ন জায়গা থেকে যোগ করে মিলিয়ে দেখা যাক। প্রথম উপাদান 'তোরাব' (মাটি) এটি এসেছে ১৭ বার, দ্বিতীয় উপাদান 'নুতফা' (জীবনকণা) এটি এসেছে ১২ বার, তৃতীয় উপাদান 'আলা কৃ' (রক্তপিন্ড) এটি এসেছে ৬ বার, চতুর্থ উপাদান 'মোদগা' (মাংসপিন্ড) এটি এসেছে ৩ বার। পঞ্চম উপাদান হচ্ছে 'এযাম' (হাড়), এটি এসেছে ১৫ বার। সর্বশেষ উপাদান হচ্ছে 'লাহম' (গোশত), এ শব্দটি এসেছে ১২ বার। কোরআনে উ ল্লেখিত (সুরা হজ্জ ৫) এ উপাদানগুলো যোগ করলে যোগফল হবে ঠিক ৬৫। আর এসব উপাদান দিয়ে যে 'ইনসান' বানানো হয়েছে তাও ঠিক ৬৫ বারই উল্লেখ করা হয়েছে। আল্লাহ তা’আলা কুরানের সূরা 'আল কৃামার'এর প্রথম যে আয়াতটিতে চাঁদ বিদীর্ণ হওয়ার সাথে কেয়ামতের QuranerAlo.com পৃষ্ঠাঃ 2
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।