কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ সুরা হুদ মক্কায় অবতীর্ণ আয়াত ১২৩, রুকু ১০ ১. আলিফ-লাম-রা| এ (কোরআন হচ্ছে এমন একটি) কেতাব, যার আয়াতসমুহ অত্যন্ত সুস্পষ্ট (ও সুবিন্যস্ত) করে রাখা হয়েছে, অতঃপর (এর বর্ণনাসমুহও এখানে) বিশদভাবে বলে দেয়া হয়েছে, (এ কেতাব) এক প্রজ্ঞাময় সর্বজ্ঞ সত্তার কাছ থেকে (তোমার কাছে এসেছে|) ২. (এর বক্তব্য হচ্ছে) তোমরা আল্লাহ তায়ালা ছাড়া আর কারো গোলামী করবে না, আর আমি তো তোমাদের জন্যে তাঁর কাছ থেকে (আযাবের) ভয় প্রদর্শনকারী ও (জান্নাতের) সুসংবাদদানকারী মাত্র | ৩. (এর উদ্দেশ্য হচ্ছে) তোমরা যেন তোমাদের মালিকের (দরবারে তোমাদের গুনাহখাতার জন্য) ক্ষমা চাইতে পারো, অতঃপর (গুনাহ থেকে তাওবা করে) তাঁর দিকে ফিরে আসতে পারো, (তাহলে) তিনি তোমাদের একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত উত্তম (জীবন) সামগ্রী দান করবেন এবং প্রতিটি মর্যাদাবান ব্যক্তিকে তার মর্যাদা অনুযায়ী (পাওনা আদায় করে) দেবেন; আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্যে একটি কঠিন দিনের আযাবের ভয় করছি | 8. (কেননা, এ জীবনের শেষে) তোমাদের সবাইকে আল্লাহ্ তায়ালার কাছেই ফিরে যেতে হবে এবং তিনি সর্ব- বিষয়ের ওপর একক ক্ষমতাবান | ৫. সাবধান, এ (নির্বোধ) লোকেরা (মনের কথা দিয়ে কিন্তু) নিজেদের অন্তরসমুহকে ঢেকে রাখে, যেন আল্লাহর কাছ থেকে তা লুকিয়ে রাখতে পারে; কিন্তু এরা কি জানে না, যখন তারা কোনো কাপড় দিয়ে (নিজেদের) ঢেকে দেয়, তখন আল্লাহ তায়ালা অবশ্যই জানেন তারা (তার ভেতরে) কোন বিষয় লুকিয়ে রাখছে, আর কোন বিষয় তারা প্রকাশ করছে, অবশ্যই তিনি মনের ভেতরের সব কথা জানেন পারা ১২ ৬. যমীনের ওপর বিচরণশীল এমন কোনো জীব নেই, যার রেযেক (পৌঁছানোর দায়িত্ব) আল্লাহর ওপর নেই, তিনি (যেমন) তার আবাস সম্পর্কে অবহিত, (তেমনি তার মৃত্যুর পর) তাকে যেখানে সোপর্দ করা হবে তাও তিনি জানেন; এসব (কথা) একটি সুস্পষ্ট গ্রন্থে (লিপিবদ্ধ) আছে| QuranerAlo.com পৃষ্ঠাঃ lL
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।