আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৯৬. (হে নবী,) অবশ্যই তাদের ব্যাপারে তোমার মালিকের কথা (সত্য) প্রমাণিত হয়ে গেছে, তারা কখনো ঈমান আনবে না| ৯৭. এমনকি তাদের কাছে আল্লাহর প্রত্যেকটি নিদর্শন এসে পৌঁছলেও (তারা ঈমান আনবে এমন) নয়, যতোক্ষণ না তারা কঠিন আযাব (নিজেদের চোখে) দেখতে পাবে| ৯৮. ইউনুস (নবীর) সম্প্রদায় ব্যতীত অন্য (কোনো) জনপদ এমন ছিলো না, যে (জনপদ আযাব দেখে) ঈমান এনেছে এবং তার এ ঈমান তার কোনো উপকার করতে পেরেছে; তারা যখন আল্লাহর ওপর ঈমান আনলো, তখন আমি তাদের এ পার্থিব জীবনের অপমানকর আযাব তাদের কাছ থেকে সরিয়ে নিলাম এবং তাদের আমি এক (বিশেষ) সময় পর্যন্ত জীবনের (উপায়) উপকরণও দান করলাম | ৯৯. (হে নবী,) তোমার মালিক চাইলে এ যমীনে যতো মানুষ আছে তারা সবাই ঈমান আনতো; (কিন্তু তিনি তা চাননি, তাছাড়া) তুমি কি মানুষদের জোরজবরদস্তি করবে যেন, তারা সবাই মোমেন হয়ে যায়। ১০০. কোনো মানুষেরই এ সাধ্য নেই যে, আল্লাহর অনুমতি ব্যতিরেকে সে ঈমান আনবে; যারা (ঈমানের রহস্য) বুঝতে পারে না, আল্লাহ তায়ালা এভাবেই তাদের ওপর (কুফুর ও শেরেকের) কলুষ লাগিয়ে দেন | ১০১. (হে নবী,) তুমি বলো, তোমরা দেখো, আসমানসমুহ ও যমীনে কি কি জিনিস রয়েছে; কিন্তু যারা ঈমানই আনবে না তাদের জন্যে (আল্লাহর এসব) নিদর্শন ও (পরকালের) সাবধানবাণী কোনোই উপকারে আসে না। ১০২. তারাও কি সে ধরনের কোনো দিনের অপেক্ষা করছে, যে ধরনের (অপমানকর) দিন তাদের আগের লোকদের ওপর এসেছিলো; (যদি তাই হয় তাহলে) তুমি বলো, তোমরা (সেদিনের) অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকবো ।| ১০৩. অতঃপর (যখন আযাবের সময় আসে তখন) আমি আমার রসুলদের এভাবেই (সে আযাব থেকে) বাঁচিয়ে দেই এবং তাদেরও (বাঁচিয়ে দেই, যারা) ঈমান আনে, আমি আমার ওপর এটা কর্তব্য করে নিয়েছি যে, আমি মোমেনদের (আযাব থেকে) উদ্ধার করবো | ১০৪. (হে নবী,) তুমি (লোকদের) বলো, হে মানুষরা, তোমরা যদি আমার (আনীত) দ্বীনে কোনো সন্দেহ করো (তাহলে শুনে রাখো), আল্লাহ তায়ালা ছাড়া অন্য যাদের তোমরা এবাদাত করো, আমি তাদের এবাদাত করি না, আমি তো বরং তাঁর (মহান সত্তার) এবাদাত করি, যিনি তোমাদের মৃত্যু ঘটান, আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন মোমেনদের অন্তর্ভুক্ত থাকি | ১০৫. (আমাকে বলা হয়েছে,) তুমি আল্লাহর দ্বীনের জন্যে একনিষ্ঠভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো এবং কখনো তুমি মোশরেকদের দলে শামিল হয়ো না| ১০৬. (আমাকে আদেশ দেয়া হয়েছে,) তুমি কখনো আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে এমন কাউকে ডেকো না, যে তোমার কোনো কল্যাণ (যেমন) করতে পারে না, (তেমনি) তোমার কোনো অকল্যাণও সে করতে পারে না, (এ সত্ত্বেও) যদি তুমি অন্যথা করো, তাহলে অবশ্যই তুমি যালেমদের মধ্যে গণ্য হবে। QuranerAlo.com পৃষ্ঠাঃ LL

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।