আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৭৫. তাদের পর আমি আমার সুস্পষ্ট নিদর্শন নিয়ে মুসা ও হারূনকে ফেরাউন এবং তার পারিষদবর্গের কাছে পাঠিয়েছি, কিন্তু তারা সবাই অহংকার করলো, (আসলে) তারা ছিলো বড়োই না-ফরমান জাতি| ৭৬. আমার পক্ষ থেকে সত্য যখন তাদের কাছে এলো, তখন ওরা বললো, নিশ্চয়ই এ হচ্ছে সুস্পষ্ট যাদু। ৭৭. মুসা বললো, তোমরা কি সত্য সম্পর্কে এসব (বাজে) কথা বলছো, যখন তা তোমাদের কাছে (প্রমাণসহ) এসে গেছে! (তোমরা কি মনে করো) এটা আসলেই যাদু? অথচ যাদুকররা কখনোই সফলকাম হয় না| ৭৮. তারা বললো, তোমরা কি এ উদ্দেশেই আমাদের কাছে এসেছো যে, যা কিছুর ওপর আমরা আমাদের বাপ- দাদাদের পেয়েছি, তা থেকে তোমরা আমাদের বিচ্যুত করে দেবে এবং (আমাদের এ) ভূখন্ডে তোমাদের দু' (ভাই)-য়ের প্রতিপত্তি (প্রতিষ্ঠিত) হয়ে যাবে (না, তা কিছুতেই হবে না); আমরা তোমাদের দু'জনের ওপর কখনো ঈমান আনবো না| ৭৯. (এবার) ফেরাউন (নিজের দলবলকে) বললো, তোমরা আমার কাছে (রাজ্যের) সব সুদক্ষ যাদুকরদের নিয়ে এসো। ৮০. অতঃপর (ফেরাউনের নির্দেশে) যাদুকররা যখন এসে হাযির হলো, তখন মুসা তাদের (লক্ষ্য করে) বললো, তোমাদের যা নিক্ষেপ করার তা তোমরা নিক্ষেপ করো ৮১. তারা যখন (তাদের যাদুর বাণ) নিক্ষেপ করলো, তখন মুসা বললো, তোমরা যা নিয়ে এসেছো তা (হচ্ছে আসলেই) যাদু; (দেখবে) অচিরেই আল্লাহ তায়ালা তা ব্যর্থ করে দেবেন; আল্লাহ তায়ালা কখনো ফাসাদ সৃষ্টিকারীদের কাজকর্ম শুধরে দেন না| ৮২. আল্লাহ্‌ তায়ালা স্বীয় বাণী দ্বারা সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করেন, যদিও না-ফরমান মানুষরা একে খুবই অপ্রীতিকর মনে করে| ৮৩. ফেরাউন ও তার পারিষদবর্গের ভয়ে মুসার ওপর তার জাতির কতিপয় কিশোর (যুবক) ছাড়া অন্য কোনো লোক ঈমান আনেনি, (অবশ্যই) ফেরাউন ছিলো যমীনের মাঝে অহংকারী (বাদশাহ) এবং (মারাত্মক) সীমালংঘনকারী | ৮৪. মুসা (তার ওপর যারা ঈমান এনেছে তাদের) বললো, হে আমার জাতি, তোমরা যদি সত্যিই মুসলমান হয়ে থাকো, তাহলে (অধৈর্য না হয়ে) যিনি তোমাদের মালিক তোমরা তাঁর ওপর ভরসা করো, যদি তোমরা আল্লাহতে আত্মসমর্পণকারী হও ৮৫. (মুসার কথায়) অতঃপর তারা বললো (হাঁ), আমরা আল্লাহর ওপরই ভরসা করি (এবং আমরা বলি), হে আমাদের মালিক, তুমি আমাদের যালেম সম্প্রদায়ের অত্যাচারের শিকারে পরিণত করো না| ৮৬. এবং তোমার একান্ত রহমত দ্বারা তুমি আমাদের (ফেরাউন ও তার) কাফের সম্প্রদায়ের হাত থেকে মুক্তি দাও | QuranerAlo.com পৃষ্ঠাঃ 9

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।