কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ বলা হয়েছে, 'জান্নাতের অধিবাসী ও জাহান্নামের অধিবাসী সমান নয়'। জান্নাতের সংখ্যা হচ্ছে আট, আর জাহান্নামের সংখ্যা হচ্ছে সাত। সূরা 'আরাফ'-এ এক আয়াতে আছে 'যারা আমার সুস্পষ্ট আয়াতসমূহকে অস্বীকার করে তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো'। বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয় যখন আমরা দেখি, 'যারা আমার সুস্পষ্ট আয়াতকে অস্বীকার করে' এই বাক্যটি কোরআনে সর্বমোট পাঁচ বার এসেছে। যেহেতু তাদের উদাহরণ দেয়া হয়েছে কুকুরের সাথে, তাই সমগ্র কোরআনে 'আল কালব' তথা কুকুর শব্দটাও এসেছে পাঁচ বার। 'সাবয়া সামাওয়াত' কথাটার অর্থ হলো 'সাত আসমান'। আশ্চর্যের বিষয় হলো, কোরআনে এই 'সাত আসমান' কথাটা ঠিক সাত বারই এসেছে। 'খালকুস সামাওয়াত' আসমানসমূহের সৃষ্টির কথাটাও ৭ বার এসেছে, সম্ভবত আসমান ৭টি তাই। 'সাবয়াতু আইয়াম' মানে ৭ দিন। একথাটাও কোরআনে ৭ বার এসেছে। অংকগত মোজেযা এখানেই শেষ নয়। 'দুনিয়া ও আখেরাত' এ দু'টো কথাও কোরআনে সমান সংখ্যায় এসেছে, অর্থাৎ সর্বমোট ১১৫ বার করে। 'ঈমান ও কুফর' শব্দ দু'টোও সমপরিমাণে বলা হয়েছে, অর্থাৎ ২৫ বার করে । 'গরম' ও 'ঠান্ডা' যেহেতু দুটো বিপরীতমুখী খতু, তাই এ শব্দ দুটো সমান সংখ্যক অর্থাৎ কোরআনে ৫ বার করে এসেছে। আরবী ভাষায় 'কুল' মানে বলো, তার জবাবে বলা হয় 'কালু' মানে তারা বললো। সমগ্র কোরআনে এ দু'টো শব্দও সমান সংখ্যকবার এসেছে, অর্থাৎ ৩৩২ বার করে। 'মালাকুন' কিংবা 'মালায়েকা' মানে ফেরেশতা কিংবা ফেরেশতারা। কোরআনে এ শব্দটি এসেছে ৮৮ বার- একইভাবে ফেরেশতার চির শকত্রু'শয়তান' কিংবা 'শায়াতীন' এ শব্দটিও এসেছে ৮৮ বার । 'আল খাবিস' মানে অপবিত্র, 'আত তাইয়েব' মানে পবিত্র। সমগ্র কোরআনে এ দু'টি শব্দ মোট ৭ বার করে, অর্থাৎ একই সংখ্যায় নাযিল হয়েছে। প্রশ্ন জাগতে পারে দুনিয়ায় ভালোর চাইতে মন্দই তো বেশী, তাহলে এখানে এ দুটো শব্দকে সমান রাখা হলো কিভাবে। এ কথার জবাবের জন্যে কুরানের সুরা আনফালের ৩৭ নম্বর আয়াতটির দিকে লক্ষ করা যাক। এখানে আল্লাহ তা’আলা বলেছেন, 'অপবিত্রকে পবিত্র থেকে আলাদা করার জন্যে তিনি অপবিত্রকে একটার ওপর আরেকটা রেখে পুঞ্জীভূত করেন এবং সেগুলোকে জাহান্নামের আগুনে ফেলে দেন।' এতে বুঝা যায়, যদিও 'পাপ পুণ্য' সমান সংখ্যায় এসেছে, কিন্তু 'পুঞ্জিভূত' করা দিয়ে তার পরিমান যে বেশী তা বুঝিয়ে দেয়া হয়েছে। 'ইয়াওমুন' মানে দিন। সমগ্র কোরআনে এ শব্দটি ৩৬৫ বার উল্লেখ করা হয়েছে। বছরে যে ৩৬৫ দিন, এটা কে না জানে। ইয়াওমুন শব্দের বহুবচন 'আইয়াম' মানে দিনসমূহ, এ শব্দটি এসেছে ৩০ বার। আরবী ভাষায় 'চাঁদ' হচ্ছে QuranerAlo.com পৃষ্ঠাঃ 2
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.