কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৭. (মানুষের মাঝে) যারা (মৃত্যুর পর) আমার সাথে সাক্ষাতের প্রত্যাশা করেনা, যারা এ পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট এবং (এখানকার) সবকিছু নিয়েই পরিতৃপ্ত, (সর্বোপরি) যারা আমার (সৃষ্টি বৈচিত্রের) নিদর্শনসমুহ থেকে গাফেল থাকে, ৮. তারাই হচ্ছে সেসব লোক, যাদের (নিশ্চিত) ঠিকানা হবে (জাহান্নামের) আগুন; (এ হচ্ছে তাদের সে কর্মফল) যা তারা দুনিয়ার জীবনে অর্জন করেছে। ৯. (অপরদিকে) যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের মালিক তাদের (এ) ঈমানের কারণেই তাদের সঠিক পথ দেখাবেন; তাদের তলদেশ দিয়ে (অসংখ্য) নেয়ামতে (পরিপুর্ণ) জান্নাতে (সুপেয়) ঝর্ণাধারা প্রবাহমান থাকবে | ১০. (এ সময়) তাদের (মুখে একটি মাত্র) ধ্বনিই (প্রতিধ্বনিত) হতে থাকবে, হে আল্লাহ তায়ালা, তুমি (কতো) মহান, (কতো) পবিত্র! (সেখানে) তাদের (পারস্পরিক) অভিবাদন হবে ‘সালাম’ (এবং) তাদের শেষ ডাক হবে, যাবতীয় তারীফ সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালার জন্যে | ১১. (ভেবে দেখো,) আল্লাহ তায়ালা যদি মানুষের জন্যে তাদের (অন্যায় কাজকর্মের শাস্তি দিতে গিয়ে) অকল্যাণকে তরান্বিত করতেন, যেভাবে মানুষ নিজেদের কল্যাণ তরান্বিত করতে চায়, তাহলে তাদের অবকাশ (দেয়ার এ সুযোগ কবেই) শেষ হয়ে যেতো (কিন্তু আল্লাহ তায়ালা তাদের ঢিল দিয়ে রেখেছেন); অতঃপর যারা আমার সাথে সাক্ষাতের আশা করে না, আমি তাদের না-ফরমানীর জন্যে তাদের উদ্বান্তের মতো ঘুরে বেড়াতে দিই| ১২. মানুষকে যখন কোনো দুঃখ-দৈন্য স্পর্শ করে, তখন সে বসে, শুয়ে, দাঁড়িয়ে সর্বাবস্থায় আমাকেই ডাকে, অতঃপর আমি যখন তার দুঃখ-কষ্ট তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাই, তখন সে এমনি (বেপরোয়া হয়ে) চলতে শুরু করে, তাকে যে এক সময় দুঃখ-কষ্ট স্পর্শ করেছিলো, (মনে হয়) তা দুর করার জন্যে আমাকে সে কখনো ডাকেইনি; এভাবেই যারা (বার বার) সীমালংঘন করে তাদের জন্যে তাদের কাজকর্ম শোভনীয় করে দেয়া হয়েছে। ১৩. তোমাদের আগে অনেক কয়টি মানবগোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি, যখন তারা যুলুম করেছিলো, (অথচ) তাদের কাছে (আমার) সুস্পষ্ট নিদর্শনসহ তাদের রসুলরা এসেছিলো, (কিন্তু) তারা (কোনো রকমেই) ঈমান আনলো না; এভাবেই (ধ্বংসের মাধ্যমে) আমি না ফরমান জাতিদের (তাদের যুলুমের) প্রতিফল দিয়ে থাকি| ১৪. অতঃপর আমি এ যমীনে (তাদের জায়গায়) তোমাদের খলীফা করে পাঠিয়েছি, আমি যেন দেখতে পাই তোমরা কি ধরনের আচরণ করো | ১৫. (হে নবী,) যখন আমার সুস্পষ্ট আয়াতসমুহ তাদের পড়ে শোনানো হয়, তখন (তাদের মধ্যে) যারা আমার সাথে (মৃত্যুর পর কোনো রকম) দেখা সাক্ষাতের আশা করে না, তারা (গুদ্ধত্যের সাথে তোমাকে) বলে, এছাড়া অন্য কোনো কোরআন নিয়ে এসো, কিংবা একে বদলে দাও; তুমি (এদের) বলো, আমার নিজের এমন কোনো ক্ষমতাই নেই যে, আমি একে বদলে দেবো; আমি তো তাই অনুসরণ করি যা আমার ওপর ওহী আসে, আমি যদি আমার মালিকের কোনো রকম না-ফরমানী করি, তাহলে আমি একটি মহা দিবসের (কঠিন) শাস্তির ভয় করি। ১৬. (তুমি বলো,) আল্লাহ তায়ালা না চাইলে আমি তোমাদের ওপর এ (কোরআন) তো পাঠই করতাম না, আমি তো এ (গ্রন্থ) সম্পর্কে তোমাদের কোনো কিছু জানাতামই না, আমি তো এর আগেও তোমাদের মাঝে অনেকগুলো QuranerAlo.com পৃষ্ঠাঃ 2
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।