আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৯৫. যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে, তখন তারা আল্লাহ তায়ালার নামে কসম করে তোমাদের বলবে, তোমরা যেন তাদের কাছ থেকে (এ) ব্যাপারটা উপেক্ষা করো; (আসলেই) তোমরা ওদের উপেক্ষা করো, কেননা ওরা হচ্ছে (চিন্তা ও আদর্শের দিক থেকে) নাপাক, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, (দুনিয়ার জীবনে) তারা যা কিছু করে এসেছে এটা হচ্ছে তার (যথার্থ) বিনিময় | ৯৬. এরা তোমাদের কাছে এ জন্যেই কসম করে যেন তোমরা (সব কথা ভুলে আবার) তাদের ওপর সন্তুষ্ট হয়ে যাও, কিন্তু তোমরা যদি (শত বারও) তাদের ওপর সন্তুষ্ট হও, আল্লাহ তায়ালা কখনো এ ফাসেক সম্প্রদায়ের ওপর সন্তুষ্ট হবেন না| ৯৭. (এ) বেদুইন (আরব) লোকগুলো কুফুর ও মোনাফেকীর ব্যাপারে অত্যন্ত কঠোর (প্রকৃতির), আল্লাহ তায়ালা তাঁর রসুলের ওপর (স্বীয় দ্বীনের) সীমারেখার যে বিধানসমুহ নাযিল করেছেন, সে জ্ঞান লাভ না করার ক্ষমতাই মনে হয় এদের (মধ্যে) প্রবল; (মুলত) আল্লাহ তায়ালাই হচ্ছেন সুবিজ্ঞ, কুশলী | ৯৮. (এ) বেদুঈন (আরব)-দের মধ্যে এমন কিছু লোকও আছে, যারা কখনো যদি (আল্লাহ তায়ালার পথে) কিছু ব্যয় করে, তাকে (নিজেদের ওপর) জরিমানাতুল্য মনে করে এবং তোমাদের ব্যাপারে কালের বিবর্তন (-মুলক কোনো বিপদ-মসিবত) আসুক তারা এ অপেক্ষায় থাকে; (আসলে) কালের মন্দচক্র তো তাদের (নিজেদের) ওপরই ছেয়ে আছে; (বস্তুত) আল্লাহ তায়ালা সব কিছু শোনেন, সব কিছু জানেন। ৯৯. (আবার) এ বেদুঈন (আরব)-দের মাঝে এমন কিছু লোকও আছে, যারা আল্লাহ তায়ালা ও পরকালের ওপর ঈমান রাখে, (এরা) আল্লাহর পথে যা কিছু খরচ করে তাকে আল্লাহর নৈকট্যলাভ ও রসুলের দোয়া (পাওয়ার একটা অবলম্বন) মনে করে; সত্যি সত্যিই তা হচ্ছে তাদের জন্যে আল্লাহর নৈকট্যলাভের (একটা) উপায়; অচিরেই আল্লাহ্‌ তায়ালা তাদের স্বীয় রহমতে প্রবেশ করাবেন; অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও পরম দয়ালু | ১০০. মোহাজের ও আনসারদের মাঝে যারা প্রথম (দিকে ঈমান এনেছে) এবং পরে যারা একান্ত নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ্‌ তায়ালা তাদের ওপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ তায়ালার ওপর সন্তুষ্ট হয়েছে, আল্লাহ তায়ালা তাদের জন্যে এমন এক (সুরম্য) জান্নাত তৈরী করে রেখেছেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে; আর তাই (হবে) সর্বোত্তম সাফল্য | ১০১. (এ) বেদুঈন (আরব)-দের যারা তোমার আশেপাশে (বাস করে), তাদের মধ্যে কিছু কিছু মোনাফেক আছে; আবার (কিছু মোনাফেক) মদীনাবাসীদের মধ্যেও আছে| এরা সবাই কিন্তু মোনাফেকীতে সদ্ধিহস্ত| তুমি এদের জানো না; কিন্তু আমি এদের জানি, অচিরেই আমি এদের (অপমান ও পরাজয়ের দ্বারা) দুবার শাস্তি দেবো, অতঃপর (ধীরে ধীরে) এদের সবাইকে এক বড়ো আযাবের দিকে ফিরিয়ে দেয়া হবে| ১০২. (তোমাদের মাঝে) আরো কিছু লোক আছে, যারা (অকপটে) নিজেদের গুনাহসমুহের কথা স্বীকার করে, (শয়তানের ফেরেবে) তারা তাদের নেক কাজকে গুনাহের কাজের সাথে মিশিয়ে ফেলেছে; আশা করা যায় আল্লাহ তায়ালা তাদের ওপর ক্ষমাপরবশ হবেন, অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও পরম দয়ালু ১০৩. তুমি তাদের ধন-সম্পদ থেকে (যাকাত ও) সাদকা গ্রহণ করো, সাদকা তাদের পাক-সাফ করে দেবে, তা দিয়ে তুমি তাদের পরিশোধিত করে দেবে, তুমি তাদের জন্যে দোয়া করবে; কেননা তোমার দোয়া তাদের জন্যে (হবে পরম) সান্তনা; আল্লাহ তায়ালা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন QuranerAlo.com পৃষ্ঠাঃ | 4

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।