আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৮৮. কিন্তু (আল্লাহর) রসুল এবং যারা তাঁর সাথে আল্লাহ তায়ালার ওপর ঈমান এনেছে, তারা (সবাই) নিজেদের জান-মাল দিয়ে আল্লাহর পথে জেহাদ করেছে; (অতএব) এদের জন্যেই যাবতীয় কল্যাণ (নির্দিষ্ট হয়ে) আছে, আর (সত্যিকার অর্থে) এরাই হচ্ছে সফলকাম | ৮৯. (এর বিনিময়ে) আল্লাহ তায়ালা এদের জন্যে এমন এক (সুরম্য) জান্নাত প্ৰস্তত করে রেখেছেন, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহমান, সেখানে তারা চিরকাল থাকবে; (বস্তুত) এ হচ্ছে সর্বোত্তম সাফল্য | ৯০. ওষরকামী কিছু সংখ্যক আরব বেদুঈনও (তোমার কাছে) এসে হাযির হয়েছে, যেন তাদেরও এ যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দেয়া হয়, এভাবে সে লোকগুলোও ঘরে বসে থাকলো যারা আল্লাহ্‌ তায়ালা ও তাঁর রসুলকে মিথ্যা সাব্যহ্থ করেছিলো; এদের মধ্যে যারা (আল্লাহ ও তাঁর রসুলকে) অস্বীকার করে (ঘরে বসে থেকেছে), অচিরেই তারা মর্মান্তিক আযাবে নিমজ্জিত হবে| ৯১. যারা দুর্বল (এ যুদ্ধে শরীক না হওয়ার জন্যে), তাদের ওপর কোনো দোষ নেই, (দোষ নেই তাদেরও) যারা অসুস্থ কিংবা যারা (যুদ্ধে) খরচ করার মতো কোনো সম্বল পায়নি, (অবশ্য) এরা যদি আল্লাহ্‌ তায়ালার নিষ্ঠাবান বান্দা হয় (তাহলেই তারা এ অব্যাহতির আওতায় পড়বে), সৎকর্ম শীল মানুষদের বিরুদ্ধেও কোনো অভিযোগের কারণ নেই; আল্লাহ তায়ালা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু, ৯২. (তাদের ব্যাপারেও কোনো অভিযোগ নেই) যারা (যুদ্ধ শুরুর প্রাক্কালে) তোমার কাছে (যাত্রার) বাহন সরবরাহ করার জন্যে এসেছিলো এবং তুমি (তাদের) বলেছিলে, তোমাদের জন্যে আমি এমন কিছু পাচ্ছি না, যার ওপর আমি তোমাদের আরোহণ করাতে পারি, (অতঃপর) তারা ফিরে গেলো, তারা (এমনভাবে) ফিরলো যে, তাদের চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিলো, (যুদ্ধে যাবার) খরচ যোগাড় করতে না পারায় তারা (ভীষণভাবে) দুঃখিত হলো। ৯৩. (সব) অভিযোগ তো তাদের বিরুদ্ধে, যারা সামর্থবান হওয়া সত্বেও তোমার কাছে অব্যাহতি চায়, যারা পেছনে পড়ে থাকলো তাদের সাথে (ঘরে বসে) থাকাই তারা পছন্দ করলো, আল্লাহ তায়ালা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, (এ কারণেই) তারা (তা) জানতে পারছে না (কোনটা তাদের জন্যে ভালে) পারা ১১ ৯৪. (যুদ্ধ শেষে) তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে; তখন এরা তোমাদের কাছে ওযর পেশ করবে, তুমি (তাদের) বলো, (আজ) তোমরা কোনো রকম ওযর-আপত্তি পেশ করো না, আমরা আর কখনো তোমাদের বিশ্বাস করবো না, আল্লাহ তায়ালা (ইতিমধ্যেই) তোমাদের (অন্তরের) সব কথা আমাদের বলে দিয়েছেন; আল্লাহ তায়ালা ও তাঁর রসুল অবশ্যই তোমাদের কার্যকলাপ দেখবেন, অতঃপর তোমাদের সেই মহান সত্তার কাছেই ফিরে যেতে হবে, যিনি (যেমন) জানেন তোমাদের গোপন করে রাখা সব কিছু, (তেমনি) জানেন প্রকাশ্য বিষয়সমুহ, অতঃপর তিনি (সে আলোকে) তোমাদের বলে দেবেন (দুনিয়ার জীবনে) তোমরা কি কাজ করছিলে QuranerAlo.com পৃষ্ঠাঃ LL

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।