আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ আল্লাহ তায়ালার রহমত; যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের জন্যে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে| ৬২. এরা তোমাদের খুশী করার জন্যে আল্লাহ তায়ালার নামে শপথ করে, অথচ এরা যদি (সত্যিকার অর্থে) মোমেন হতো তাহলে (এরা বুঝতো), তাদের খুশী করার জন্যে আল্লাহ তায়ালা ও তাঁর রসুলের অধিকার হচ্ছে (সবচাইতে) বেশী | ৬৩. এ (মুর্খ) লোকেরা কি একথা জানে না, যদি কোনো ব্যক্তি আল্লাহ তায়ালা ও তাঁর রসুলের বিদ্রোহ করে তবে তার জন্যে রয়েছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরকাল থাকবে; আর তা (হবে তার জন্যে) চরম লাঞ্ছনা | ৬৪. (এ) মোনাফেকরা আশংকা করে, তোমাদের ওপর এমন কোনো সুরা নাযিল হয়ে পড়ে কিনা, যা তাদের মনের (ভেতরে লুকিয়ে থাকা) সব কিছু ফাঁস করে দেবে; (হে নবী,) তুমি (এদের) বলো, হাঁ (যদ্দুর পারো তোমরা) বিদ্রপ করে নাও, অবশ্যই আল্লাহ তায়ালা (এমন কিছু নাযিল করবেন, যাতে তিনি সে) সব কিছু ফাঁস করে দেবেন, যার তোমরা আশংকা করছে | ৬৫. তুমি যদি তাদের (কিছু) জিজ্ঞেস করো তারা বলবে, (না,) আমরা তো একটু অযথা কথাবার্তা ও হাসি কৌতুক করছিলাম মাত্র, তুমি (তাদের) বলো, তোমরা কি আল্লাহ তায়ালা, তাঁর আয়াতসমুহ ও তাঁর রসুলকে বিদ্রপ করছিলে? ৬৬. (হে কাফেররা,) তোমরা দোষ ছাড়ানোর চেষ্টা করো না, একবার ঈমান আনার পর তোমরাই পুনরায় কাফের হয়ে গিয়েছিলে; আমি যদি তোমাদের একদলকে (তাদের ঈমানের কারণে) ক্ষমা করে দিতে পারি, তাহলে আরেক দলকে (পুনরায় কুফরীতে ফিরে যাবার জন্যে) ভয়াবহ শাস্তিও দিতে পারি, কারণ এ (শেষের দলের) লোকেরা ছিলো জঘন্য অপরাধী | ৬৭. মোনাফেক পুরুষ ও মোনাফেক নারী, এরা (স্বভাব-চরিত্রে) একে অপরের মতোই | তারা (উভয়েই মানুষদের) অসৎ কাজের আদেশ দেয় ও সৎকাজ থেকে বিরত রাখে এবং (আল্লাহ তায়ালার পথে খরচ করা থেকে) উভয়েই নিজেদের হাত বন্ধ করে রাখে; তারা (যেমনি এ দুনিয়ায়) আল্লাহ তায়ালাকে ভুলে গেছে, আল্লাহ তায়ালাও (তেমনি আখেরাতে) তাদের ভুলে যাবেন; নিঃসন্দেহে মোনাফেকরা সবাই পাপিষ্ঠ | ৬৮. আল্লাহ তায়ালা (এ) মোনাফেক পুরুষ ও মোনাফেক নারী এবং কাফেরদের জাহান্নামের ভয়াবহ আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে তারা চিরকাল (ধরে জ্বলতে) থাকবে; (জাহান্নামের) এ (আগুনই) হবে তাদের জন্যে যথেষ্ট, তাদের ওপর আল্লাহ তায়ালার গযব (নাযিল হোক), ওদের জন্যে রয়েছে এক চিরস্থায়ী আযাব | ৬৯. (তোমরা) ঠিক তাদেরই মতো, যারা তোমাদের আগে এখানে (প্রতিষ্ঠিত ছিলো, তারা শক্তিতে ছিলো তোমাদের চাইতে প্রবল, ধন-সম্পদ, সন্তান-সন্ততি তাদের তোমাদের চাইতে ছিলো বেশী; দুনিয়ার যে ভোগ- বিলাস তাদের ভাগে ছিলো তা তারা ভোগ করে গেছে, অতঃপর তোমাদের ভাগে যা আছে তোমরাও তা ভোগ করে (একদিন) চলে যাবে, যেমনি করে তোমাদের আগের লোকেরা তাদের যে পরিমাণ ভোগ করার ছিলো তা শেষ করে (চলে) গেছে, তারা যেমন অনর্থক কাজকর্মে ডুবে থাকতো, তোমরাও তেমনি অর্থহীন কথাবার্তায় ডুবে আছো; এরা হচ্ছে সেসব লোক, দুনিয়া -আখেরাতে যাদের কর্মফল বিনষ্ট হয়ে গেছে, আর (সত্যিকার অর্থে) এরাই হচ্ছে নিদারুণভাবে ক্ষতিগ্রহ্থ | ৭০. এদের কাছে কি আগের লোকদের খবর পৌঁছেনি? নুহের জাতির, আদ জাতির, সামুদ জাতির (কীর্তিকলাপ?) ইবরাহীম, মাদইয়ানবাসী (নবী) ও সে বিধ্বংস জনবসতির কথা (কি এদের কাছে কেউ বলেনি)? এ সব (কয়টি QuranerAlo.com পৃষ্ঠাঃ 8

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।