কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৫২. আমাদের (ব্যাপারে) তোমরা কি (বিজয় ও শাহাদাত এ) দুটো কল্যাণের যে কোনো একটির অপেক্ষা করছো? কিন্তু তোমাদের জন্যে আমরা যা কিছুর প্রতীক্ষা করছি তা হচ্ছে, আল্লাহ তায়ালা নিজে থেকে তোমাদের আযাব দেবেন, কিংবা আমাদের হাত দিয়ে (তোমাদের তিনি শান্তি পৌঁছাবেন), অতএব তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি | ৫৩. (হে নবী,) তুমি বলো, ধন-সম্পদ আগ্রহ সহকারে খরচ করো কিংবা অনিচ্ছায় খরচ করো, কোনো অবস্থায়ই তোমাদের কাছ থেকে তা কবুল করা হবে না; কেননা তোমরা হচ্ছো একটি নাফরমান জাতি | ৫৪. তাদের এ অর্থ-সম্পদ কবুল না হওয়াকে এ ছাড়া আর কোনো কিছুই বাধা দেয়নি যে, তারা (স্বয়ং সৃষ্টিকর্তা) আল্লাহ তায়ালাকে ও তাঁর (পাঠানো) রসুলকে অমান্য করেছে, তারা নামাযের জন্যে আসে ঠিকই, কিন্তু তারা থাকে একান্ত অলস, আর তারা আল্লাহ তায়ালার পথে অর্থ ব্যয় করে বটে, তবে তা করে (একান্ত) অনিচ্ছার সাথে ৫৫. সুতরাং (হে নবী), ওদের মাল-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাকে কখনো আশ্চর্যান্বিত না করে, আল্লাহ তায়ালা (মুলত) এসব কিছু দিয়ে তাদের এ দুনিয়ার জীবনে (এক ধরনের) আযাবেই ফেলে রাখতে চান; আর যখন তাদের (দেহ থেকে) জান বের হয়ে যাবে তখন তারা কাফের অবস্থায়ই থাকবে। ৫৬. এরা আল্লাহ তায়ালার নামে কসম করে বলে, এরা তোমাদের দলের লোক (অথচ আল্লাহ তায়ালা নিজেই বলছেন); এরা কখনোই তোমাদের (দলের) লোক নয়, এরা হচ্ছে (মুলত) একটি ভীত-সন্তরস্ত জাতি | ৫৭. (এতো ভীত যে,) তারা যদি এতেট্টুকু আশ্রয়ন্ছল (কোথাও) পেয়ে যায় কিংবা পায় (যদি মাথা লুকোবার মতো) কোনো গিরিগুহা অথবা (যমীনের ভেতর) ঢুকে পালাবার কোনো জায়গা, তাহলে অবশ্যই তারা (তোমাদের ভয়ে) এসব জায়গার দিকে দ্রুত পালিয়ে (হলেও) বাঁচার চেষ্টা করতো।| ৫৮. এদের মাঝে এমন লোকও আছে, যারা (বিশেষ কিছু) অনুদানের (ভাগ-বন্টনের) ব্যাপারেও তোমার ওপর দোষারোপ করে, (কিন্তু) সে অংশ থেকে যদি তাদের দেয়া হয় তাহলে তারা খুবই সন্তুষ্ট হয়, আবার তাদের যদি তা থেকে দেয়া না হয় তাহলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে | ৫৯. যদি তারা এর ওপর সন্তুষ্ট হতো যা আল্লাহ্ তায়ালা ও তাঁর রসুল তাদের দিয়েছেন (তাহলে তা কতোই না ভালো হতো), সে অবস্থায় তারা বলতো, আল্লাহ তায়ালাই আমাদের জন্যে যথেষ্ট, অচিরেই আল্লাহ তায়ালা তাঁর অনন্ত ভান্ডার থেকে আমাদের অনেক দেবেন এবং তাঁর রসুলও আমাদের অনেক দান করবেন, আমরা তো আল্লাহর সন্তুষ্টির দিকেই তাকিয়ে আছি| ৬০. (এসব) “‘সাদাকা’ (যাকাত) হচ্ছে ফকীর-মেসকীনদের জন্যে, এর (ব্যবস্থাপনায় কর্মরত) কর্মচারীদের জন্যে, যাদের অন্তর (দ্বীনের প্রতি) অনুরাগী করা প্রয়োজন তাদের জন্যে, (কোনো ব্যক্তিকে) গোলামীর (বন্ধন) থেকে আযাদ করার জন্যে, খণগ্র্থ ব্যক্তিদের (খণমুক্তির) জন্যে, আল্লাহ্ তায়ালার পথে (সংগ্রামী) ও মোসাফেরদের জন্যে (এ সাদাকার অর্থ ব্যয় করা যাবে); এটা আল্লাহ তায়ালার নির্ধারিত ফরয; নিঃসন্দেহে আল্লাহ তায়ালা (সব কিছু) জানেন এবং তিনিই হচ্ছেন বিজ্ঞ, কুশলী | ৬১. তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়; তারা বলে, এ ব্যক্তি কান (-কথায় বিশ্বাস করে, হে নবী), তুমি (তাদের) বলো, তার কান (তাই শোনে যা) তোমাদের জন্যে কল্যাণকর; সে আল্লাহ তায়ালাতে বিশ্বাস করে, মোমেনদের ওপর বিশ্বাস রাখে, তোমাদের মধ্যে যারা ঈমান আনে সে তাদের জন্যেও QuranerAlo.com পৃষ্ঠাঃ 7
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।