আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ কুরানের আয়াত সংখ্যা হযরত আয়েশা -রাদ্বিয়াল্লাহু ‘আনহা-এর মতে ৬৬৬৬, হযরত ওসমান -রাদ্বিয়াল্লাহু ‘আনহ -এর মতে ৬২৫০, হযরত আলী -রাদ্বিয়াল্লাহু ‘আনহ -এর মতে ৬২৩৬, হযরত ইবনে মাসউদ -রাদ্বিয়াল্লাহু ‘আনহ -এর মতে ৬২১৮, মক্কার গণনা মতে ৬২১২, বসরার গণনা মতে ৬২২৬, ইরাকের গণনা মতে ৬২১৪, এঁতিহাসিকদের মতে হযরত আয়েশার গণনাই বেশী প্ৰসিদ্ধি লাভ করেছে। যদিও আমাদের এখানে প্রচলিত কুরানের নোসফাসমূহ থেকে আয়াতের সংখ্যা গুনলে এ মতের সমর্থন পাওয়া যায় না। বিষয়ভিত্তিক আয়াত জান্নাতের ওয়াদা ১০০০, জাহান্নামের ভয় ১০০০, নিষেধ, ১০০০, আদেশ ১০০০, উদাহরণ ১০০০, কাহিনী ১০০০, হারাম ২৫০, হালাল ২৫০, আল্লাহর পবিত্রতা ১০০, বিবিধ ৬৬। রুকুর সংখ্যা কুরানের নোসখায় প্রথম দিকের 'আখমাস' এবং 'আশারের' আলামত পরবর্তী যুগে এসে পরিত্যক্ত হয়ে যায় এবং অন্য একটা আলামতের ব্যবহার এতে প্রচলিত হতে থাকে। এ নতুন পদ্ধতির চিহ্নটিকে রুকু বলা হয়। আয়াতে আলোচিত বিষয়বস্তুর প্রতি লক্ষ রেখে চিহ্নটি নির্ধারণ করা হয়েছে। প্রসংগ যেখানেই এসে শেষ হয়েছে সেখানেই পৃষ্ঠার পাশে রুকুর চিহ্ন দেয়া হয়েছে। এ চিহ্নটি কখন কার দ্বারা প্রথম প্রচলিত হয়েছে এ সম্পর্কিত কোনো নির্ভরযোগ্য তথ্য যদিও পাওয়া যায় না, তবে এই চিহ্ন দ্বারা যে আয়াতের মোটামুটি একটা পরিমাণ নির্ধারণ করা উদ্দেশ্য তা বুঝা যায়। যেটুকু সাধারণত নামাযের এক রাকয়াতে পড়া যায় তাকেই এখানে পরিমাণ হিসেবে ধরা হয়েছে। যেহেতু নামাযে এই পরিমাণ তেলাওয়াত করে রুকু করা যায়, সে কারণেই বোধ হয় একে রুকু বলা হয়। সমগ্র কুরান মজীদে মোট পাঁচশ চল্লিশটি রুকু রয়েছে। প্রতি রাকাতে যদি এক রুকু করে তেলাওয়াত করা হয় তাহলে রমযান মাসের সাতাশের রাতে তারাবীর নামাযে কুরান তেলাওয়াত শেষ হয়ে যায়। পারাসমূহ কুরান শরীফ সমান ত্রিশটি ভাগে বিভক্ত। এগুলোকে পারা বলা হয়। আরবীতে বলা হয় 'জুয'। পারার এ বিভক্তি কোনো বিষয়বস্তুভিত্তিক ব্যাপার নয়; শুধু তেলাওয়াতের সুবিধার্থে সমান ত্রিশটি ভাগে একে ভাগ করে দেয়া হয়েছে। তিরিশ পারায় এ বিভক্তি কার দ্বারা প্রথম সম্পন্ন হয়েছে সে তথ্য উদ্ধার করা আসলেই কঠিন। অনেকের ধারণা, হযরত ওসমান -রাদ্বিয়াল্লাহু ‘আনহ- যখন কুরান শরীফের অনুলিপি তৈরী করেন, তখন তিনিই এটা QuranerAlo.com পৃষ্ঠাঃ V7

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।