কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ পাওয়া যায় না। সম্ভবত সর্বপ্রথম হযরত ওমর -রাদ্বিয়াল্লাহু ‘আনহ -এর যুগেই আয়াত গণনার কাজটি শুরু হয়েছে। হযরত ওমর -রাদ্বিয়াল্লাহু ‘আনহ- তারাবীর নামাযের প্রতি রাকা'তে তিরিশ আয়াত করে তেলাওয়াত করার একটা নিয়ম জারি করেছিলেন। অন্যান্য সাহাবাদের মধ্যে হযরত ওসমান -রাদ্বিয়াল্লাহু ‘আনহ- , হযরত হযরত আবদুল্লাহ ইবনে ওমর -রাদ্বিয়াল্লাহু “‘আনহ- ও হযরত আয়েশা -রাদ্বিয়াল্লাহু ‘আনহা- প্রমুখ সাহাবী কুরানের আয়াত সংখ্যা নির্ণয় করেছেন। আয়াতের সংখ্যার মধ্যে কিছুটা তারতম্য রয়েছে। এর কারণ, কিছু কিছু আয়াতের শেষে রসূল -সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম- মাঝে মাঝে ওয়াকফ করেছেন, আবার কখনও ওয়াকফ না করে পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে তা তেলাওয়াত করেছেন। এমতাবস্থায় কেউ কেউ প্রথম অবস্থার দিকে ল হক্ষ রেখে এক ধরনের গণনা করেছেন। আবার কেউ কেউ পরবর্তী অবস্থার প্রতি গুরুত্ব আরোপ করে আয়াতের সংখ্যা নির্ণয় করেছেন। এতে করে কুরানের আয়াতের সংখ্যা নিয়ে কিছুটা মতপার্থক্য দেখা দিয়েছে। তবে সাধারণত হযরত আয়েশার গণনাকে এ ব্যাপারে বেশী নির্ভরযোগ্য মনে করা হয়। কোরআনে 'বিসমিল্লাহ' নেই- এমন সূরা হচ্ছে সূরা 'আত তাওবা', দুই বার 'বিসমিল্লাহ' আছে এমন সূরা হচ্ছে সূরা 'আন নামল'। নয়টি মীম অক্ষর সম্বলিত সূরা হচ্ছে সূরা আল কা ফিরূন, কোনো মীম নেই যে সূরায় তা হচ্ছে সূরা 'আল কাওসার'। কুরানের প্রথম মোফাসসির হচ্ছেন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস -রাদ্বিয়াল্লাহু ‘আনহ-, কুরানের প্রথম সংকলক হচ্ছেন হযরত ওসমান -রাদ্বিয়াল্লাহু ‘আনহ- । কুরানের প্রথম বাংলা অনুবাদক হচ্ছেন মাওলানা আমীর উদ্দীন বসুনিয়া। কোরআনে উল্লিখিত কুরানের নাম ৫৫টি, কুরান প্রথম যাঁর মাধ্যমে এসেছে তিনি হচ্ছেন হযরত জিবরাঈল - আলাইহিস সালাম; কোরআনে যে ভাগ্যবান সাহাবীর নাম আছে তিনি হচ্ছেন হযরত যায়দ -রাদ্বিয়াল্লাহু ‘আনহ- । কোরআনে তেলাওয়াতে সাজদার সংখ্যা সর্বসম্মত ১৪ (মতপার্থক্যে ১৫) ১ ডু ৩. হযরত ওসমান বিন আফফান -রাদ্বিয়াল্লাহু ‘আনহ- 8. হযরত আলী বিন আবি তালেব -রাদ্বিয়াল্লাহু ‘আনহ- ৫. হযরত যায়দ বিন সাবেত -রাদ্বিয়াল্লাহু ‘আনহ- ৬. হযরত আবদুল্লাহ বিন সা'দ -রাদ্বিয়াল্লাহু ‘আনহ- ৭. হযরত যোবায়ের বিন আওয়াম -রাদ্বিয়াল্লাহু ‘আনহ- ৮. হযরত খালেদ বিন সা'দ -রাদ্বিয়াল্লাহু ‘আনহ- ১০. হযরত খালেদ বিন ওয়ালীদ -রাদ্বিয়াল্লাহু ‘আনহ- GU QuranerAlo.com পৃষ্ঠা
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।