আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ১৬৬. কিন্তু (মানুষ যতো অজুহাতই পেশ করুক না কেন,) আল্লাহ তোমার ওপর যা কিছু নাযিল করেছেন তা তাঁর (প্রত্য) জ্ঞানের মাধ্যমেই করেছেন, ফেরেশতারাও তো (এ কথার) সয দেবে; যদিও (ওহীর) সায প্রদানের জন্যে আল্লাহ তায়ালা (একা)-ই যথেষ্ট৷ ১৬৭. নিশ্চয়ই যারা (এই ওহী) অস্বীকার করে এবং (অন্য মানুষদেরও) আল্লাহ তায়ালার পথ থেকে সরিয়ে রাখে, তারা আসলে গোমরাহী ও পথভ্রষ্টতায় অনেক দূর এগিয়ে গেছে। ১৬৮. নিশ্চয়ই যারা কুফরী করলো এবং (চরমভাবে) সীমালংঘন করলো, (তাদের ব্যাপারে) এটা কখনো হবে না যে, আল্লাহ্‌ তায়ালা তাদের মা করে দেবেন, আর না তিনি তাদের সঠিক রাস্তা দেখাবেন! ১৬৯. কিন্তু একটি মাত্র (রাস্তাই তাদের জন্যে উন্ক্ত থাকবে এবং তা হচ্ছে) জাহান্নামের রাস্তা, যেখানে তারা অনন্তকাল ধরে পড়ে থাকবে; (শাস্তি প্রদানের) এ কাজ আল্লাহর জন্যে খুবই সহজ। ১৭০. হে মানুষরা, আল্লাহ তায়ালার কাছ থেকে তোমাদের জন্যে সঠিক (বিধান) নিয়ে রসূল এসেছে, যদি (তার আনীত এ বিধানের ওপর) তোমরা ঈমান আনো, এতেই তোমাদের জন্যে কল্যাণ (রয়েছে), আর তোমরা যদি তা মেনে নিতে অস্বীকার করো তাহলে (জেনে রেখো,) এই আসমান-যমীনের সর্বত্র (যেখানে) যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তায়ালার জন্যে এবং আল্লাহ তায়ালা সর্বজ্ঞ, কুশলী। ১৭১. হে কেতাবধারীরা, নিজেদের দ্বীনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না এবং (ঈসার ঘটনা নিয়ে) আল্লাহ্‌ তায়ালার ওপর সত্য ছাড়া কোনো মিথ্যা চাপিয়ো না; (সে সত্য কথাটি হচ্ছে এই যে,) মারইয়ামের পুত্র মাসীহ ছিলো (একজন) রসূল ও তার এমন এক বাণী, যা তিনি মারইয়ামের ওপর প্রেরণ করেছেন এবং সে ছিলো আল্লাহ তায়ালার কাছ থেকে পাঠানো এক 'রূহ', অতএব (হে আহলে কেতাবরা), তোমরা আল্লাহ তায়ালা ও তাঁর রসূলদের ওপর ঈমান আনো, আর (কখনো) এটা বলো না যে, (মাবুদের সংখ্যা) তিন; এ (জঘন্য মিথ্যা) থেকে তোমরা বেঁচে থেকো, (এটাই) তোমাদের জন্যে উত্তম; নিসন্দেহে আল্লাহ তায়ালা; তিনি তো একক মাবুদ; আল্লাহ্‌ তায়ালা এ (মূর্খতা) থেকে অনেক পবিত্র যে, তাঁর কোনো সন্তানথাকবে; এ আকাশ ও ভূমন্ডলের সব কিছুর মালিকানাই তো তাঁর, আর অভিভাবক হিসেবে আল্লাহ তায়ালাই যথেষ্ট। ১৭২. (ঈসা) মাসীহ কখনো (এতে) বিন্দুমাত্রও নিজেকে হেয় মনে করেনি যে, সে হবে আল্লাহ তায়ালার বান্দা, আল্লাহ তায়ালার একান্ত ঘনিষ্ঠ ফেরেশতারাও (একে লজ্জাকর মনে করেনি); কোনো ব্যক্তি যদি আল্লাহ্‌ তায়ালার বন্দেগী করা সত্যিই লজ্জাকর বিষয় মনে করে (এবং এটা ভেবে) সে অহংকার করে (তার জানা উচিত), অচিরেই আল্লাহ তায়ালা এদের সকলকে তাঁর সামনে একত্রিত (করে দন্ডাজ্ঞা দান) করবেন। ১৭৩. যেসব মানুষ আল্লাহ্‌ তায়ালার ওপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, (সেদিন) তিনি তাদের এর জন্যে পুরোপুরি পুরস্কার দেবেন, আল্লাহ তায়ালা তাঁর একান্ত অনুগ্রহ থেকে তাদের (পাওনা) আরো বাড়িয়ে দেবেন, অপরদিকে যারা আল্লাহ তায়ালার বিধান মেনে নেয়া লজ্জাজনক কিছু মনে করলো এবং অহংকার করলো, তাদের (সবাইকেই) আল্লাহ্‌ তায়ালা কঠোর শাস্তি দান করবেন, (সেদিন) তারা আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। ১৭৪. হে মানুষ, তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে একটি উজ্জ্বল প্রমাণ এসেছে এবং আমিই তোমাদের কাছে উজ্জ্বল জ্যোতি নাযিল করেছি। QuranerAlo.com পৃষ্ঠাঃ 2

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।