কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ১৭৬. (হে নবী,) যারা দ্রুতগতিতে কুফরীর পথে এগিয়ে যাচ্ছে, তাদের কর্মকান্ড যেন তোমাকে চিন্তান্বিত না করে, তারা কখনো আল্লাহ্র বিন্দুমাত্র কোনো ক্ষতি সাধন করতে পারবে না; (মুলত) আল্লাহ্ তায়ালা এদের জন্যে পরকালে (পুরস্কারের) কোনো অংশই রাখতে চান না, তাদের জন্যে অবশ্যই কঠিন আযাব রয়েছে ১৭৭. যারা ঈমানের বদলে কুফরী খরিদ করে নিয়েছে, তারা আল্লাহ্র (কোনোই) ক্ষতি করতে পারবে না, এদের জন্যে মর্মানিত্মক শাস্তির বিধান রয়েছে। ১৭৮. কাফেররা যেন এটা কখনো মনে না করে, আমি যে তাদের ঢিল দিয়ে রেখেছি এটা তাদের জন্যে কল্যাণকর হবে, (আসলে) আমি তো তাদের অবকাশ দিচ্ছি যেন, তারা তাদের গুনাহ (-এর বোঝা) আরো বাড়িয়ে নিতে পারে, আর (তোমাদের মধ্যে) তাদের জন্যেই (প্রসত্মুত) রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব | ১৭৯. আল্লাহ্ তায়ালা কখনো তাঁর ঈমানদার বান্দাদের] | তোমরা বর্তমানে যে (ভালো মন্দে মিশানো) অবস্থার ওপর আছো এর ওপর ছেড়ে দিতে চান না, যতোক্ষণ না তিনি সত্নোকদের অসত্ লোকদের থেকে আলাদা করে দেবেন; (একইভাবে) এটা আল্লাহ্ তায়ালার কাজ নয় যে, তিনি তোমাদের অদৃশ্য জগতের (খঁণেযোজ খবরের ওপর) কিছু অবহিত করবেন, তবে আল্লাহ্ তায়ালা তাঁর রসুলদের মাঝ থেকে যাকে চান তাকে (বিশেষ কোনো কাজের জন্যে) বাছাই করে নেন, অতপর তোমরা আল্লাহ্ তায়ালা ও তাঁর রসুলদের ওপর বিশ্বাস স্থাপন করো, তোমরা যদি আল্লাহ্র ওপর যথাযথভাবে ঈমান আনো এবং নিজেরা সাবধান হয়ে চলতে পারো, তাহলে তোমাদের জন্যে মহা পুরস্কার রয়েছে| ১৮০. আল্লাহ্ তায়ালা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন যারা তা আল্লাহ্র পথে ব্যয় করতে কাপণ্য করে|] তারা যেন কখনো এটা মনে না করে, এটা তাদের জন্যে কোনো কল্যাণকর কিছু হবে; না, এ কৃপণতা (আসলে) তাদের জন্যে খুবই অকল্যাণকর | কার্পণ্য করে তারা যা জমা করেছে, অচিরেই কেয়ামতের দিন তা দিয়ে তোমাদের প্রতিটি কার্যকলাপ সম্পর্কে আল্লাহ্ তায়ালা বিশেষভাবে অবগত রয়েছেন। ১৮১. আল্লাহ্ তায়ালা সেই (ইহুদী) লোকদের কথা (ভালো করেই) শুনেছেন, যখন তারা (বিদ্রূপ করে) বলেছিলো (হ্যাঁ), আল্লাহ্ তায়ালা অবশ্যই গরীব, আর আমরা হচ্ছি ধনী, তারা যা কিছু বলে তা আমি (তাদের হিসেবের খাতায়) লিখে রাখবো, (আমি আরো লিখে রাখবো) অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টিও, (সেদিন) আমি তাদের বলবো, এবার এই জাহান্নামের স্বাদ উপভোগ করে৷ | ১৮২. এ (আযাব) হচ্ছে তোমাদের নিজেদেরই হাতের কামাই, যা তোমরা (আগেই এখানে) পাঠিয়েছো, আল্লাহ্ তায়ালা কখনো তাঁর নিজ বান্দাদের প্রতি অবিচারক নন | ১৮৩. যারা বলে, (স্বয়ং) আল্লাহ্ তায়ালাই তো আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা কোনো রসুলের ওপর ঈমান না আনি, যতোক্ষণ না সে আমাদের কাছে এমন একটা কোরবানী এনে হাযির করবে, যাকে (গায়ব থেকে এক) আগুন এসে খেয়ে ফেলবে; (হে মোহাম্মদ,) তুমি (তাদের বলো, হ্যাঁ আমার আগেও তোমাদের কাছে বহু নবী রসুল এসেছে, তারা সবাই উজ্জ্বল নিদর্শন নিয়েই এসেছিলো, তোমরা (আজ) যে কথা বলছো তা সহই তো তারা এসেছিলো, তা সত্বেও তোমরা তাদের হত্যা করলে কেন? আজ যদি তোমরা এতোই সত্যবাদী হও (তাহলে কেন এসব আচরণ করলে?) QuranerAlo.com পৃষ্ঠাঃ 2
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।