আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রূহে তাসাওউফ ৯৯ পথপ্রদর্শক বা মুরব্বী হওয়ার পূর্ব শর্ত তিনি বলতেন, কেউ ইল্ম সম্পূর্ণ রূপে হাসিল করেছে, সব সিলসিলার বুযুর্গের সান্নিধ্য লাভ করেছে অথচ সে আদব ও প্রশিক্ষণদাতা কারো ছায়াতলে থেকে সাধনা ও রিয়াযত করেনি, তাহলে আল্লাহর মারিফাত হাসিলকারীদের মর্যাদায় পৌছা তারপক্ষে সম্ভব নয়। যে ব্যক্তি এমন কোন শায়খের ইসলাহ গ্রহণ না করে, যিনি তাকে মঙ্গলের আদেশ করবেন, অকল্যাণকর বিষয় থেকে নিষেধ করবেন তদুপরি যিনি তার আমলের ক্রটি ও নফসের ওর্দ্ধত্য সম্পর্কে হুশিয়ার করে দিবেন এহেন ব্যক্তির অনুসরণ আদৌ দুরস্ত হবে না। হযরত আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মানাযিল (রহঃ) এর বাণীঃ' (যিনি হযরত হামদুনের সঙ্গী ছিলেন) অর্থহীন কাজ বর্জন করা তিনি বলেন, যে ব্যক্তি নিস্পুয়োজনীয় কোন কাজ অত্যাবশ্যকীয় মনে করে আঁকড়ে ধরে, সে তার এমন সব বিষয় বস্তু বিনষ্ট করে দেয়, তাকে যার মুখাপেক্ষী হতে হয় এবং যে গুলি তার একান্ত প্রয়োজনীয় । সংশোধকারীর উপর প্রশ্ন উত্থাপন করা সমীচীন নয় তিনি বলেন, তোমরা যারা ইল্মের মুখাপেক্ষী, তারা কারো ক্রটির দিকে দৃষ্টি দেবে না। কেননা সে দিকে দৃষ্টি দেয়া তোমাদের ইল্মের বরকত হতে বঞ্চিত হওয়া বৈ কিছু নয়। হযরত আবুল খায়ের আকতা (রহঃ) -এর বাণীঃ (মৃত- ৩৪০ হিজরীর কিছুদিন পর) তিনি একদা হযরত আবু জাফর (রহঃ)-এর নিকট এ মর্মে পত্র প্রেরণ করলেন, এ যুগে দরবেশগণ আপনার বিষয়ে মুর্খতা ও অসম্মান প্রদর্শন করেছেন। আপনাদের আচরণই এর কারণ । কারণ, আপনারা পুরে৷ তারবীয়াত ও ইসলাহ গ্রহণ না করেই ঘরে বসে গিয়েছেন । ৭ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।