আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রূহে তাসাওউফ ৯৭ হযরত আবু আবদুল্লাহ শিখ্খীরি (রহঃ)- এ বাণীঃ গুনাহর কারণে কাউকে লজ্জা দেয়া ঠিক নয় হযরত বলেনঃ গুনাহর কারণে কাউকে লজ্জা দেবে না । যতক্ষণ পর্যন্ত এ নিশ্চয়তা তোমার লাভ না হবে যে, তোমার সব গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে। একথাও বিদিত যে, এ মর্তব্যা তোমাদের কখনো হাসিল হওয়া সম্ভব নয়। হযরত হামিদ তিরমিযী (রহঃ) এর বাণীঃ আত্মগোপনের বরকত, ওলীর কিছু নিদর্শন তিনি বলেন আল্লাহর, ওলীগণ সব সময় চেষ্টা করে নিজেকে অপরিচিত রাখার জন্য গোপন থাকার জন্য ৷ কিন্তু জগতে তার বিলায়াতে মেতে ওঠে অর্থাৎ আল্লাহ তালার পক্ষ হতেই বিলায়াতের প্রকাশের ব্যবস্থা করে দেয়া হয়। হযরত মুহাম্মদ বিন সায়ীদ ওযাররাক (১) (রহঃ)এর বাণীঃ ক্ষমার হক হযরত বলেন, কারো অপরাধ ক্ষামা করে দেয়ার পর মহত্বের লক্ষণ হল তোমরা তার সে অপরাধ পুনরায় উল্লেখ না করা । কেননা তোমার এক ভাইয়ের অপরাধ ক্ষমা করার পর পুনরায় উহার উল্লেখ করা আত্মমর্যাদা ও শিষ্টাচারের পরিপন্থী । কারো প্রতি তুচ্ছভাব এলে এর প্রতিকার হযরত ওয়াররাক (রহঃ) বলেন আমাদের মনে কারো প্রতি তুচ্ছ ভাব এলে আমরা তার খিদমতে এগিয়ে যাই৷ দাড়িয়ে যাই আমরা তার সাথে সদ্ধ্যবহার করতে । যেন আমাদের অন্তর থেকে সে ধারনা দূরীভূতঃ হয়ে যায়। (১) টাকা ৪ ৩২০ হিঃ সনের আগে ওফাত হয়েছে । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।