৯৬ রূহে তাসাওউফ নিজের নাফছকে সদা সতর্ক করতে থাকা । হযরত আবুল আব্বাস বলতেন, পূর্ণ মহব্বত হচ্ছে, সব সময় স্বীয় নাফছকে কড়াকড়ি ও জিজ্ঞেসাবাদ করতে থাকা । হযরত ইবরাহীম খাওয়াসের বাণীঃ বাহ্যিক ইল্মের উপর হাকীকত ইলমের শ্রেষ্ঠত্ব তিনি বলতেন ইলম সে ব্যক্তিরই হাসিল হয়েছে যিনি ইলম অনুযায়ী চলেন এবং আমল করেন সুন্নাতকে আঁকড়িয়ে রাখেন । তার বাহ্যিক ইল্ম যদি তুলনা মূলকভাবে কমও হয় তাতে কিছু যায় আসে না । হযরত আবু হামযা বাগদাদী (রহঃ) -এর বাণীঃ নেক কাজের শুকরিয়া পথ উন্মুক্ত করেন তাহলে তা ধর তা নিয়ে গর্ব বোধ করার পথ পরিহার কর। তার শোকর আদায় কর যিনি তোমাকে এমন কাজের তাওফীক দান করেছন । কেননা ফখর ও গর্ব তোমাকে স্বীয় মর্যাদার আসন থেকে অধঃপতিত করে দেবে। পক্ষান্তরে এর শুকর বা কৃতজ্ঞতার ফলে নেক কাজে তোমার উন্নৃতি ঘটতে থাকবে । প্রয়োজন না হলে কথা না বলাই সঙ্গত বর্ণিত আছে হযরত আবু হামযা বাগদাদী (রহঃ) খুবই সিষ্টভাষী ছিলেন। একবার অদৃশ্য হতে আওয়ায আসল, তুমি তো কথা বলেছো, বেশ ভালই বলেছো । এখন বাকী রইল তুমি নীরবতা পালন করো। তাও ভালোভাবে করে নাও অর্থাৎ নীরবতার হক আদায় কার । এজন্য মৃত্য পর্যন্ত তিনি কথা বলেন নাই ৷ অর্থাৎ, বিনা প্রয়োজনে তিনি বাহুল্য কোন কথাই উচ্চারণ করেন নাই । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।