আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রূহে তাসাওউফ ৯৫ চাইলে আমাকে বলা হল, এ দস্তরখানা সুফীয়ায়ে-কিরামদের জন্য । আরয করলাম, আমিও তো তাদেরই একজন । তখন আমাকে এক ফেরশেতা বললেন তুমি তাদেরই একজন একথা সত্য । কিন্তু হাদীসের প্রতি তোমার অতিরিক্ত ঝোঁক এবং সমসাময়িকদের থেকে বেড়ে যাওয়া ও সম্মান লাভের আশা সুফীদের কাতারে তোমার শামিল হওয়া থেকে অন্তরায় সৃষ্টি করে রেখেছে। আমি আবেদন করলাম, তাহলে আমি তাওবা করছি: আমি সজাগ হয়ে গেলাম অতঃপর সূফীয়ায়ে কিরামের রাস্তায় মনোনিবেশ করলাম মনে মনে বললাম হাদীসে তালীমের জন্য আমি ছাড়া আরো অনেক আলেম রয়েছেন । ফায়দা £ এর দ্বারা একথাই প্রতীয়মান হয় যে ইলমে জাহিরের শিক্ষা ও প্রচার কল্পে অন্যান্য ওলামায়ে কিরাম আছেন বিধায় বাতিনী সংশোধনের জন্য ইবাদত ও যিকিরে আত্মনিয়োগ করাই বাঞ্চনীয় । প্রয়োজনের অধিক জাহিরে ইল্্‌মে লিপ্ত হওয়া সঙ্গত নয়। কেননা স্বয়ং এর দ্বারা উদ্দেশ্য আমল শুদ্ধকরা -যা তরীকতে শেষ কথা । হযরত ইসমাঈল ইবনে সাহিল (১) (রহঃ)-এর বাণীঃ কারো প্রতি কোন গুণ বৈশিষ্ট সম্পৃক্ত করা হলো সেদিকে তার দৃষ্টি দেয়া উচিত নয় তিনি বলেন ফকীহ সেই ব্যক্তি, যার প্রতি ফজিলত বা কৃতিত্ব সম্পৃক্ত করা হলে সে দিকে তার দৃষ্টি দেয়া উচিত নহে অর্থাৎ এতে তাঁর মনে গর্ব ও অহংকার আসা চাই না। হযরত অবুল আব্বাস ইবনে আত্তার (২) - এর বাণীঃ নিজের আমলকে ছোট মনে করা তার খিদমতে কেউ জিজ্ঞেস করল, হুজুর, পুরুষত্ব বা বীরত্ব কাকে বলা হয় । তিনি উত্তরে বললেন নিজের কোন ইল্ম আল্লাহ তা'আলার জন্য বেশী কিছু মনে না করা বীরত্বের মূল কথা । (১) টাকা ৪ তিনি হযরত জুনায়দ (রহঃ) এর সময়াময়িক ছিলেন । (২) টীকা ৪ মৃত ৩০৯ অথবা ৩১১ হিঃ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।