আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

৯২ রূহে তাসাওউফ গুনাহ্‌গারের বিনয়-নসত্রতা ইবাদতকারীর অহঙ্কার অপেক্ষা উত্তম হযরত মুহাম্মদ ইবনে উমার (রহঃ) বলেন, বদকার এবং গুনাহগারদের বিনয় ও নমতা ইবাদতকারীদের তীম্ষ্ৃতা ও অহংকার হতে শ্ৰেষ্ঠতর । হযরত আহ্মদ ইবনে ঈসা আহরায (রহঃ) -এর বাণী ঃ ক্রৰন্দনের সমাপ্তি কাল তার খিদমতে আবেদন করা হল যে আরিফ কি কখনো এমন অবস্থা গিয়ে পৌঁছে যেতে পারেন, যখন তার আর ক্রন্দন হয় না ? উত্তরে তিনি বললেন হ্যা । কাদার তীব্রতা থাকে আল্লাহ্র পথের পথিক সালিকগণের যাত্ৰাকালে ৷ অর্থাৎ তারা যখন স্থান হতে স্থানান্তরে এগুতে থাকে তখন থাকে তাদের অশ্রুধারা। অতঃপর তারা তাদের ওসব স্থান অতিক্রম করে গস্তব্যস্থলে পৌছে আল্লাহ্র হাকীকতের সাথে পরিচিতি লাভ করতে সক্ষম হয়। সাথে সাথে আল্লাহ পাকের পুরুক্কাদির স্বাদ আস্বাদন করতে থাকেন, তখন স্বাভাবিকভাবে এদের প্রবাহনমান অশ্রুধারায় ভাটা পড়তে থাকে, এমনকি ধীরে ধীরে তার সমাপ্তিই ঘটে যায়। এরই প্রেক্ষাপটে নবী (সঃ) হাদীসে ইরশাদ করেছেন - “যদি তোমাদের কাদা না আসে তাহলে ভানধরে হলেও কাদো” । অর্থাৎ, স্বীয় স্থান থেকে নিম্নে এসে যাও। তাহলে নতুন পথিকগণ তোমাদের অনুসরণ করার সুযোগ পাবে। ফায়দা $ নৈকট্য লাভের পর কাদায় অব্যাহত আসা অনিবার্য নয় বরং অধিকাংশ ক্ষেত্রে তা হয়। কেননা কোন কোন আল্লাহ ওয়ালার মুকাম বা স্তর সমূহ অতিক্রম করার পরও আবেগের চাপের দরুন কাদা বা অশ্রু নির্গত হয়ে থাকে । যেমনটি বর্ণনা দিয়েছেন, “হাফ্‌ত গের্য়া” কিতাবে শাহ আবুল মায়ালী (রহঃ) ৷ উপরোক্ত প্রসঙ্গের আলোকেই তিনি ভাব মধুর কণ্ঠে নিম্নোক্ত ছন্দদ্বয় রচনা করেছেন ঃ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।