আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রূহে তাসাওউফ ৯১ আত্ম-গৌরবের ভিত্তিতে ছিল না। তা ছিল গুপ্ত নির্দেশ কিংবা দ্বীনী হিত কামনার নিমিত্ত । আল্লাহর ওলীগণকে ভালবাসা এবং তাদের স্মেহভাজন হওয়ার ফযীলত হযরত শাহ ইবনে সুজা কিরমানী (রহঃ) বলেন, আবিদের ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে সেটি যার ফলে তিনি আল্লাহ্র ওলীদের মহ্ববতের পাত্র হওয়ার প্রয়াস পান। কেননা যখন তিনি আল্লাহ্র মাহ্বুবদেরকে মহব্বত করবেন, তখন যেন আল্লাহকেই মহব্বত করা হল । আর আল্লাহার মাহবুবগণ যখন তাকে মহব্বত করবে তখন যেন তাকে আল্লাহই মব্বত করলেন। হযরত মুহাম্মদ ইবনে উমার হাকিম ওয়াররাক (৯১) (রহঃ) - এর বাণী $ তরীকতের প্রাথমিক স্তরে লোকদের জন্য সফর করা অহিতকর তিনি তার মুরীদগণকে ছফর, ভ্রমণ এবং পর্যটন থেকে নিষেধাজ্ঞা প্রদান করেন। তিনি বলতেনঃ সার্বিক কল্যাণে চাবিকাঠি হচ্ছে স্বীয় আমলের স্থলে দৃঢ়তার সাথে জমে বসে থাকা । যতক্ষণ পর্যন্ত স্বীয় হালে পরিপক্ধতা না আসবে আর্থাৎ ধারণাজগত এবং আমলগুলো একটি অবস্থায় স্থিতিশীল না হবে। একটু -অস্বপ্তি আসলে তা দুরীভূত হয়ে যায় । যখন মুরীদের কর্মধারা স্থিতিশীল হয়ে যায়, তখন বরকতের প্রাথমিক ফলাফলের বিকাশ শুরু হয়। অতএব, প্রথম অবস্থাই যদি ছফরের অনিবার্য প্রতিক্রিয়া তথা মানসিক স্থিতিশীলতায় বিঘ্ন সৃষ্টি হয়, তখন সূচনাতেই সে অবস্থা নষ্ট হয়ে যায়। সুতরাং তার থেকে ভবিষ্যতে বরকতের আশা করা যেতে পারে না। টাকা ৪ (১) মুহস্মদ ইবনে ওমর (রাহঃ) ছিলেন আহমদ ইবনে খিযির (রাহঃ) যারা দেখেছেন তাদেরই একজন । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।