রূহে তাসাওউফ ৮৯ জুনায়দ (রাহঃ) বললেন, তোমার কি এ ছাড়া আর কোন সম্পদ আছেঃ? সে ব্যক্তি বলল £ জী হ্যা! আছে। হযরত বললেন তুমি কি চাও যে, তোমার সে সম্পদ আরো বেঙ্জে যাক? সে ব্যক্তি বলল, হ্যা আমি তা চাই! হযরত জুনায়দ (রাহঃ) উত্তর শুনে বললেন, এ দীনার তুমি-ই রেখে দাও । যেহেতু তুমি আমাদের অপেক্ষা অধিক মুখাপেক্ষী ৷ ফায়দা £ উপরোক্ত উক্তির মর্ম হযরত জুনায়দের (রাহঃ) ভাষায় আমরা এ দীনারের প্রতি মোটেই আসক্ত নই । আর বৃদ্ধি পেতে থাকুক তাও চাই না । অথচ তোমার কামনা তাই । এ ব্যক্তি তার কাছে অতিরিক্ত সম্পদ থাকার কথা সম্ভবতঃ এ জন্য স্বীকার করেছিল যে, তাহলে হযরত হাঁদীয়া প্রত্যাখ্যান করবেন না এই মনে করে যে, এ ব্যক্তি তার কাছে যা আছে সমস্তই নিয়ে এসেছে । তাই গ্রহণ করে নিলে পরে সে কষ্ট পাবে। অথচ এ বিষয়টাই প্রত্যাখ্যানের কারণ হয়ে দাড়াল । আর এও হতে পারে হয়তো এ ব্যক্তির মনে মনে গুপ্ত আশাও ছিল, যদি এ বুযুর্গকে হাদিয়া প্রদান করতে পারি আমার সম্পদে উন্নতি আসবে। অথচ এ মনোভাব ইখলাছের পরিপন্থী । যদ্দরুন শায়খ জুনায়দ (রাহঃ) জিজ্ঞাসা করে তা প্রত্যাখ্যানই করে দিলেন । উপরোক্ত বিশ্লেষণ মুফতী শফী ছাহেব (রঃ) -এর পক্ষ থেকে প্রদান করা হয়েছে। হযরত থানবীর (রঃ) এয় বর্ণনা হচ্ছে- সুফিয়ায়ে -কিরামের চিন্তাধারার আলোকে হযরত জুনায়দ (রাহঃ) -এর আচরণটির এ ব্যাখ্যাও হতে পারে, হযরত জুনায়দ (রাহঃ) হাদিয়া প্রদানকারীর মধ্যে লোভ -লালসার ধরণ অবলোকন করে ছিলেন। ফলে এ আশংকা হয়েছিল- হাদিয়া প্রদান করে পরে সে আক্ষেপ করবে। অতএব, তিনি এমন সুক্ষ্ম একটি পথ বের করলেন যদ্বারা উত্তর হয়ে যায় এবং তার মনেও যেন কষ্ট না আসে । আল্লাহই সর্বজ্ঞানী । হযরত রুবায়ম ইবনে আহমদ (মৃত ৩০৩ হিজরী) এর বাণীঃ উদারতা ও কঠোরতার প্রয়োগক্ষেত্র তিনি বলেছন, প্রজ্ঞাবানের প্রজ্ঞার দাবী হচ্ছে, শরীয়তের বিধি- বিধানের ক্ষেত্রে ভাই মুসলমানকে সরল পথে পরিচালিত করা । (অর্থাৎ যতটুকু শরীয়তের পক্ষ হতে তার জন্য সুযোগ ও অবকাশ আছে তার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।