রূহে তাসাওউফ ৮৭ একটি পেয়ালায় করে সাক্বাজ (এক প্রকার তরল সুরুয়া এর সাথে তিক্ততা মিলিত করা হয়।) এর সুগন্ধি উপস্থাপন করলেন । তিনি বললেন, ইবরাহীম! খাও। আমি অস্বীকৃতি জ্ঞাপন করলে তিনি বললেন আমি ফেরেশৃতাদেরকে একথা বলতে শুনেছি, কাউকে যদি হালাল কিছু দেয়া হয়, আর শরীয়ত সন্মত কোন ওযর ছাড়া সে তা কবুল না করে, তাহলে সে ব্যক্তিকে এমন এক পরিস্থিতির সম্মুখীন করা হয়, যা সে চাইলেও তাকে দেয়া হয় না। হযরত ইয়াহ্হয়া ইবনে মুয়ায (মতৃ -২৫৮ হিঃ) এর বাণীঃ অনিষ্টকারী সাহচার্য সম্পর্কে তিনি তার আপনজনদেরকে বলতেন, তিন ধরনের মানুষের সংস্পর্শ হতে বেঁচে থাকবে। অলস আলিম সমাজ, আপোষকামী, সুবিধাবাদী দ্বীন প্রচারক এবং দ্বীনি ইলম হাসিল করার পূর্বেই মুসাহাদাহ্ত নিক্ত্রীয় দরবেশ যারা প্রয়োজনীয় ইলমে দ্বীন হাসিল করার ব্যাপারে অলসতা দেখিয়েছে। অন্তরঙ্গ বন্ধু কম হওয়ার কারণ হযরত ইয়াহইয়া ইবনে মুয়ায (রাহঃ) বলতেন, আল্লাহ্র ওলী যারা হন, তারা বাহ্যিক লৌকিকতার ধার ধারেন না, মুনাফেকীও করেন না । যার অবস্থা হবে এমনটি, তার বন্ধুর সংখ্যা কমই হয়ে যাবে। আবিদ এবং দুনিয়ার প্রতি বিরাগী যাহেদগণের সন্তান সম্ততির দিকে অবহেলার নিন্দা হযরত ইয়াহইয়া ইব্নে মুয়ায (রাহঃ) বলতেন, সন্তানদের অভিভাবকগণ তাদের দায়িত্বে ন্যাস্ত সন্তান -সস্ততি ও পরিবার পরিজনের ভরণ পোষণ ও যথাযথ রক্ষণনাবেক্ষণ না করে নফল ইবাদতে লিপ্ত হওয়া মুৰ্খতা বৈ কিছুই নয়। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।