৮৬ রূহে তাসাওউফ বাৰ্ণর মূলকথা হচ্ছে, সৎ লোকের সংস্পর্শে অসৎ লোকের প্রতি যে সুধারণা সৃষ্টি হয়, তা অবাস্তব হলেও এতে কোন প্রকার বাধা নিষেধ নেই । তাই ক্ষতি হওয়ার আশংকাও নেই । আত্মগোপনের ফজীলত হযরত বিশ্রে হাফী (রাহঃ) বলতেন, লোকসমাজে অপরিচিত থাকা এবং তাদের উচ্চতর মর্যাদা লোক চোখে গোপন থাকা এ যুগে ফকীর সূফীদের পরম সৌভাগ্য । কেননা মানুষের সাথে দেখাশুনা ও সাক্ষাত বেশীর ভাগ ক্ষেত্রে ধ্বংসের কারণ হয়। ফয়দা £ঃ উপরোক্ত বাণীর কারণ হচ্ছে, অধিকাংশ মানুষের মধ্যেই আজকাল দ্বীন দুর্বল । এ জাতীয় লোকজন বেশী সময় গীবত এবং গুনায় লিপ্ত থাকে। কমপক্ষে নিষ্প্য়োজনীয় এবং অনর্থক কথায় তো এরা সময় নষ্ট করেই । হযরত হারিছ ইবনে উসায়দ মুহাসিবী (মৃত -২৪৩ হিঃ)-এর বাণীঃ স্বভাব জনিত কামনা -বাসনা তাওয়াকুলের খেলাফ নয় তার খিদমতে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর উপর যারা তাওয়াকুল করেন, স্বভাবগত ভাবে তাদের মধ্যে লোভ-লালসা আসতে পারে কি? জওয়াবে তিনি বললেন, এটি হচ্ছে সাধ্যের উর্ধ্বের বিষয় যা তাওয়াকুলের জন্য ক্ষতিকর নয় । হযরত শাকীক ইবনে ইবরাহীম বালাখী (১) (রাহঃ) এর বাণীঃ শরীয়ত সম্মত কোন ওযর ব্যতীত হাদিয়া ফিরিয়ে দেয়ার নিন্দা হযরত শাকীক (রাহঃ) বলেন, আমি হযরত ইবরাহীম ইবনে আদহাম (রাহঃ)-এর খিদমতে হাযির হই । তিনি বলেন, আমি একবার হযরত খিযির (আঃ)-এর সাথে একত্রিত হলে তিনি আমার সামনে সবুজ রংয়ের টীকা £৪ ১। তিনি হযরত ইব্রাহীম ইবনে আদহাম (রাহঃ)-এর শিষ্যদের একজন ছিলেন । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।