রূহে তাসাওউফ ৮৫ নি ্প্য়োজনীয় সম্পর্ক হতে সংযমী হওয়া হযরত বিশ্রে হাফী (রাহঃ) আরো বলেন, দুনিয়ার আদরণীয় এবং আখিরাতে নিরাপদ থাকা যদি কারো কাম্য হয়, তাহলে সে যেন মুহাদ্দিছ, স্বাক্ষী এবং ইমাম না হয়। কারো খাবারও যেন সে না খায়। গ্রন্থকার হযরত থানবী (রাহঃ) বলেন- আলোচ্য বাণীর প্রয়োগপাত্র হচ্ছে তা, যা আমি শিরোণামে চিহ্রিত করেছি। ফায়াদা £ হাদীস বর্ণনাকারী যদি অন্য কেউ থাকেন, বিশেষ প্রয়োজনীয়তা যদি দেখা না দেয়, তাহলে মোহাদ্দিসের আসন গ্রহণ করা উচিত নয়। আর যদি হককে যিন্দাহ করার জন্য স্বাক্ষীদাতা কেউ থেকে থাকে, তাহলে স্বাক্ষী প্রদান থেকে মুক্ত থাকা উচিৎ । অনুরূপ ইমামতির যোগ্য আর কোন ব্যক্তিত্ বিদ্যমান থাকলে ইমাম হতে যাওয়া নিশ্পুয়োজন । শরীয়ত স্বীকৃত কোন প্রকার প্রয়োজনীয়তা যেমন স্বীয় দরকার অথবা দাওয়াতকারীর মন জয়ের প্রশ্নে দেখা না দেয়, তখন কারো খাবার গ্রহণ না করাই শ্রেয় । হযরত মুফ্তী সাহেব (রাহঃ) বলেন, গ্রন্থকার হযরত থানবীর (রাহঃ) উপরোক্ত ব্যাখ্যার দ্বারা সে সংশয়টুকু পরিলুপ্ত হয়ে গেছে যে, হাদীস বর্ণনাকারী, ইমাম এবং সাক্ষী হওয়া অনুরূপ অন্যের খাবার গ্রহণ করার স্বপক্ষে নবী (সাঃ) খুলাফায়ে রাশিদীন এবং ইমামগণের অবস্থা বর্ণিত রয়েছে। তা সত্বেও নিষেধ করার যুক্তি কোথায়? অথচ প্রয়োজন মুহূর্তে তারা এসব গ্রহণ করেছেন। সাহচার্যের প্রতিক্রিয়া হযরত বিশ্রে হাফী (রাহঃ) বলতেন, অসৎ লোকদের সুহ্বত সৎ ও নিষ্ঠাবান লোকদের প্রতি কুধারণা সৃষ্টির কারণ হয়। অপর দিকে সৎ লোকের সুহ্বত অসৎ লোকের প্রতিও সুধারণা সৃষ্টির কারণ হয়। এমন বান্দাহ কেউ নাই, অৰ্থাৎ আল্লাহপাক কাউকে কখনো জিজ্ঞেস করবেন না যে, তুমি আমার বান্দাহদের সম্পর্কে সুধারণা কেন রেখেছিলে? আলোচ্য www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।