৮৪ রূহে তাসাওউফ আয় আল্লাহ! আপনি আমাদেরকে আপনার মহব্বতের তৌফিক দিন এবং যাঁদের ভালবাসায় আমাদের মঙ্গল নিহিত তাদেরকে ভালবাসার তৌফিক দান করুন । হযরত আবু নসর বিশ্রে হাফী (মৃত ২২৭ হিজরী)-এর বাণীঃ কোন কোন মৃত ব্যক্তি আসলে জীবিত, আবার কোন জীবিত ব্যক্তির মুর্দা হওয়ার বর্ণনা হযরত বিশ্রে হাফী (রহঃ) বলতেন, তেমাদের জন্য তাঁরাই যথেষ্ট, যারা ইনতিকাল করলে প্রাণ জীবিত হয়ে উঠে। প্রসঙ্গতঃ উল্লেখ্য, এখানে ‘যথেষ্ট’ হওয়ার অর্থ হল পরে আলোচনা করা হবে এমন জীবিত লোকদের স্তরে আলোচ্য মু্দারগণই যথেষ্ট । : আবার অনেকে এমনও আছে যে, তাদেরকে দেখলে জীবিত অন্তর পাষাণবৎ কঠোর হয়ে যায়, যা তার জন্য মরণতুল্য । শব্দের উপর অর্থের প্রাধান্য হযরত বিশরে হাফী (রাহঃ) বলতেন ঃ তোমরা কাউকে চিঠি লিখতে হলে অযথা পান্ডিত্য ও অলংকার সজ্জিত করতে যেয়ো না। তার রহস্য হচ্ছে, একবার আমি একটি চিঠি লিখলাম । তারপর আমার অন্তরে জাগলো এমন একটি ভাব, তা লিখলে ভাষাগত দিক দিয়ে চিঠিখানার শ্রী বৃদ্ধি হতো । কিন্তু সে ভাবটি ছিল কিছু মিথ্যাশ্িত। আর তা যদি পরিহার করি তখন আবার চিঠিখানার ভাষা সাধারণ মানের হয়ে যায়। তখন কিন্তু কথা থাকে সত্য । আমি কিছুক্ষণ চিন্তা করার পর সত্যটুকুই গ্রহণ করি। যাতে ভাষা সাধারণ মানের হয়, কিন্তু ভাব থাকে সত্যনিষ্ঠ পরক্ষণেই বাহিরে এক কোন থেকে শুন্তে পাই এক হাতিফ তথা গুপ্ত ফেরেশ্তার বাণী- “আল্লাহপাক ঈমানদারগণকে দুনিয়া ও আখিরাতে সঠিক ও সত্যের উপর সুদৃঢ় রেখে থাকেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।