রূহে তাসাওউফ ৮৩ হযরত যননূন মিসরী (রহঃ) -এর বাণীঃ মহিলাদের সালাম গ্রহণে অস্বীকৃতি তাঁর খিদমতে এক ব্যক্তি আর্য করল, আমার স্ত্রী আপনার কাছে সালাম বলেছে। তিনি বললেন, মহিলাদের সালাম আমাদেরকে পৌছাবে না। ফায়দা $ স্থান বিশেষে তাদের সালাম গ্রহণ করা জায়েয বটে, কিন্তু খ্ৃহণ না করাতে অধিক সর্তকতা । তাওয়াযু বা নস্রতার সীমা হযরত যুন্নুন মিসরী (রহঃ) বলতেন লোকজনের সাথে তাওয়ায়ু তথা বিনম্র ব্যবহার কর । কিন্তু যে ব্যক্তি তোমাকে বিনয়ী বানাতে চায়, এবং তোমাকে দিয়ে তাওয়াযু করাতে আগ্রহী, তার সামনে মোটেই নম্র হবে না। কারণ তার এমনটি চাওয়া তাকাব্বুরী বা অহংকারেই নিদর্শন এমতাবস্থায় তার প্রতি তোমার এ বিনম্র আচরণ মূলতঃ ও কার্যতঃ তার অহংকারেই সহায়ক সাব্যস্ত হবে। হযরত মা’রুফ কার্খী (রহঃ) -এর বাণীঃ তিনি বলতেন, কোন আলিম তার ইল্ম মুতাবিক আমল করলে সর্বসাধারণ ঈমানদারগণের অন্তর তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। অর্থাৎ সবাই তাকে ভালবাসতে থাকে । আর যাদের অন্তরে কোন প্রকার রোগ এবং ক্রুটি রয়েছে । তারা তাকে অপছন্দ করতে থাকে । ফায়দা £ঃ আমলকারী আলিম মানুষের অন্তর পরীক্ষার কষ্টিপাথর তুল্য । তাকে ভালবাসা স্বীয় ঈমানের নিরাপত্তা ও গ্রহণযোগ্য হওয়ার পরিচায়ক । আর তার প্রতি দুশমনী রাখা ঈমানের নিরাপত্তাহীনতা ও কবুলযোগ্য না হওয়ার নিদর্শন । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।