৮২ রূহে তাসাওউফ হযরত মুহম্মাদ ইবনে আসলাম তুসি (রহঃ) (মৃত ১২৬ হিঃ) - এর বাণী $ ‘সিওয়াদে আজম’ বা বৃহত্তর দলের ব্যাখ্যা তিনি বলতেন, ‘সিওয়াদে আজম’ তথা বৃহত্তর দলের অনুসরণ করা বাঞ্চনীয়, এ কথার প্রেক্ষাপটে লোকজন আবেদন জানাল-*সিওয়াদে আজম’ কোন দলটি? উত্তরে তিনি বললেন-এটি হচ্ছে সে একজন অথবা দুই তিনজন আলেমের দল, যারা রছুল (সঃ)-এর ছুন্নত তার আদর্শ মন্ডিত জীবনের পুরাপুরি অনুসরণ করেন । সাধারণ মুসলমানের উদ্দেশ্য নয়। অতএব, যে ব্যক্তি এ ধরণের মাত্র দুইজন আলেমের অনুগামী হবে তারাই বড় দলের অন্তর্ভুক্ত । আর যে ব্যক্তি তাদের বিরোধী, সে অবশ্য বৃহত্তর দলে বিরোধী হবে। হ্যরত ইব্রাহীম ইব্নে আদহাম (রহঃ) -এ বাণীঃ হাদিয়া কবুল করার আদব $ হযরত ইব্রাহীম ইব্নে আদহাম (রহঃ) অধিকাংশ সময় নিম্নোক্ত কবিতাটি পাঠ করতেন । কাবিতার অনুবাদ-ময়লাযুক্ত লবন দিয়ে এক লোকমা খাদ্য আহার করা আমার জন্য সে সুস্বাদু ফল হতে তৃপ্তিদায়ক যা ভীমরুলে পরিপূর্ণ রয়েছে। গ্রন্থকার হযরত থানবী (রহঃ) বলেন, এমন হাদিয়া যার মধ্যে কোন প্রকার রোগ জীবাণু এবং গোপন দুষিত কিছু রয়েছে। যেমন এসব হাদিয়া যা প্রদান করা হয় দ্বীন, নিষ্ঠা এবং তাকওয়ার প্রতি দৃষ্টি রেখে। অর্থাৎ যদি এ জাতীয় হাদিয়ার আদব হল দাতার প্রতি ফিরিয়ে দেয়া । বস্তুতঃ কেবল সে ব্যক্তির হাদিয়াই গ্রহণ করার উপযোগী যার সম্পর্কে নিশ্চয়তা রয়েছে যে, সর্বাবস্থায় সে ভালবাসে । সুতরাং এই সে ফল, যা ভীমরুল হতে মুক্ত । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।