আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রূহে তাসাওউফ ৮১ হযরত হুযাইফা মার’আশী (রহঃ)-এর বাণীঃ তিনি বলতেন যদি আমার এ সন্দেহ না হত যে, অমুক ব্যক্তির কাছে গেলে কিছু না কিছু ভান-ভঙ্গিমা দেখাতে হবে, তবে সেখানে আমি যেতাম ৷ কিন্তু যেহেতু লোক দেখানোর আশংকা প্রবল, কাজেই আমি সেখানে হাযির হই না । আমার পক্ষ থেকে আপনারা তার প্রতি ছালাম পৌছিয়ে দিবেন। নির্জনতায় শাস্তি হযরত হুযাইফা বলতেন লোকের সাথে মেলামেশা বর্জন করে মানুষ আপন ঘরে নির্জনে বসে থাকা অপেক্ষা উত্তম কোন নেক আমল আছে বলে আমি মনে করি না । যদি আমার সামনে কোন প্রকার বিকল্প ব্যবস্থা থাকত যদ্বারা আমি বের হওয়া থেকে পরিত্রান লাভ করতে পারতাম, তাহলে অবশ্যই আমি তা গ্রহণ করতাম হযরত আব্দুর রহমান ইবনে মাহদী (রহঃ) -এর বাণীঃ মজলিশের আদব তার শাগ্রেদ এবং মুরীদগণ যখন তার সামনে বসতেন, এতটুকু শান্ত ও শিষ্ট হয়ে বসতেন যে, পাখীগুলো যেন তাদের মাথায় বসে আছে। আৰ্থাৎ কারো মাথার উপর পাখী বসলে তা উড়ে যাওয়া যদি কাম্য না হয়, তখন যেমন সে শান্ত হয়ে নীরবে বসে থাকে, তারা এমনিভাবে বসতেন। শিষ্টাচারিতার খেলাফ দেখলে মজলিশ থেকে বহিস্কার করার শাস্তি মুরিদগণের মধ্য হতে জনৈক মুরিদ তার মজলিসে উপবিষ্ট থাকাবস্থায় হাসি দিলে তিনি বললেন-কেউ কেউ এলম তলবের দাবীদার হওয়া সত্বেও মজলিসে বসে হাসি দেয়। এমন ব্যক্তি আমার মজলিসে দু'মাস পর্যন্ত যে না আসে ৷ অতএব, দু'মাসের জন্য তার মজলিসে আসা বন্ধ করে দিলেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।