৮০ রূহে তাসাওউফ কাছে এমন এক মহান ব্যক্তিত্বের নাম উল্লেখ করেছ, যার পবিত্র নামের বরকতে আরোগ্য লাভ হয়। কিন্তু যদি সমস্ত মুসলমান তারই পদাংক অনুসরণে নিজস্ব জীবন ধারা গ্রহণ করে, তখন রাচুলুল্লাহ (সঃ) - এর অন্যান্য সুন্নত সমূহ, যথা রোগীদের পরিচর্যা জানাযার নামাজ এবং এ জাতীয় অন্যান্য আমলগুলো আদায় করার কে থাকবে ? আলোচ্য উক্তির সারমর্ম হচ্ছে এসব ছুন্বতের উপর আমল করা ইবাদতে মুজাহাদা ও সাধনা করা অপেক্ষা অধিক শ্রেয় । উদ্দেশ্য সেই মুজাহাদা যা চরম পর্যায়ের । তা নাহলে মধ্যম প্রকৃতির মুজাহাদা প্রয়োজনীয় বিষয়, যার সাথে বর্ণিত আমল সমূহের সমস্বয় সাধন করা যেতে পারে। হযরত ইউসুফ ইবনে আসবাত (রহঃ) -এর উক্তি বিপদ থেকে বাচার প্রচেষ্টায় মধ্যম পন্থা অবলম্বন করা উচিত, চরম পন্থা সমীচীন নয় ৪ তিনি বলতেন, আমার মতে কেউ আপতিতঃ বিপদ হতে পলায়নের চেষ্টা করলে তার চেয়েও চরম বিপদে সে গ্রেফতার হয়ে যায় । এই জন্য তোমাদের করণীয় হবে ছবর অবলম্বন করা । ফলে আল্লাহ তাআ'লা তার দয়ায় বিপদ দূর করে দেবেন গ্রন্থকার হযরত থানবী (রহঃ) বলেন, এখানে এমন বিপদ উদ্দেশ্য, যা করা দুষ্কর এবং তা আয়ত্বের বাইরে। অন্যথায় বিপদ হতে সাধ্যনুযায়ী বাচার চেষ্টা করা ছুনবত । হযরত সুফিয়ান ইবনে উয়াইনাহ (রহঃ) -এর বাণীঃ নিমম্ন না হয়ে পার্থিব সম্পদ তলব কর জায়েয তিনি বলতেন, প্রয়োজন অনুপাতে পার্থিব সম্পদ তলব করা দুনিয়ার প্রতি ভালবাসার অন্তর্ভুক্ত নয়। একই মর্মে আহ্মদ ইবনে হাম্বল (রহঃ) এর উক্তি ইতিপূর্বে আলোচিত হয়েছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।