রূহে তাসাওউফ ৭৯ হযরত মুসইর কুদাম (রহঃ)-এর অবস্থা ও মর্যাদা কষ্টদায়ক বস্তু দ্বারা প্রভাবিত হওয়া বুযুর্গী এবং বিলায়াতের খেলাপ নয় ৪ তার খিদমতে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করল যে, আপনি কি পছন্দ করেন যে,মানুষ অপনাকে আপনার ক্রটিসমুহ চিহ্নিত করে দিক ৷ উত্তরে তিনি বললেন, হ্যা কেউ যদি মঙ্গল কামনা করে আমাকে অবহিত করে দেয় তাহলে আমি সুখী হব, আর যদি, আমাকে হেয় এবং অসন্মানী করার হীন চক্রান্তে হয়, তাহলে তা পছন্দনীয় নয় । প্রয়োজনে রোগের কথা ঝ্যক্ত করা বৈধ হযরত মুসইর বলতেন, অর্িফগণ চিকিৎসকের কাছে নিজস্ব রোগের কথা ব্যক্ত করা তার পালনকর্তার বিরুদ্ধে অভিযোগ সাব্যস্থ হবে না । বরং এ কথাই প্রমাণিত হবে, আল্লাহ তাআ'লা আমার উপর সার্বিক ক্ষমতাশীল এবং নিয়ন্ত্রণের অধিকারী । আর আমি সে মহান সত্বার সামনে দুর্বল ও অক্ষম ৷ পার্থিব স্বার্থে হাদীস শিক্ষা দেয়া এবং ফতোয়া প্রদান করা কঠোর শাস্তিযোগ্য অপরাধ হযরত মুসইর (রহঃ) -কে কেউ যদি অসহনীয় কষ্ট দিত, তখন তিনি এই বলে বদদোয়া করতেন যে, আল্লাহ তাআ'লা তোমাকে মুহাদ্দিস অথবা মুফতি বানিয়ে দেন । অর্থাৎ আল্লাহ্ তোমাকে মুহাদ্দিস কিংবা মুফতী মনোনীত করুন । এখানে সে মুহাদ্দিস এবং মুফতীর কথা বলা হয়নি যিনি আল্লাহ্র সন্তুষ্টি লাভের প্রত্যাশায় হাদীসের তালিম দেন এবং ফতুওয়া প্রদানে আত্মনিয়োগ করে আছেন। কেননা তাদের মর্যাদা ও ফযীলত সম্পর্কে বহু হাদীস বর্ণিত রয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক (রহঃ) -এর অবস্থা এবং মর্যাদা সম্পর্কে জনসেবা আধ্যাত্মিক সাধনার তুলনায় অধিকতর শ্রেয় ৪ একদা তার সন্ুখে বিশ্ববরেণ্য মোহাদ্দিস হযরত ইউসুফ ইবনে আসবাত সম্পর্কে আলোচনা করা হলে তিনি বললেন, তোমরা আমার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।