আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

a৮ রূহে তাসাওউফ অসন্মান এবং তার ব্যক্তিগত সম্ত্রমহীন বৈ কিছু হবে না । গ্রন্থকার হযরত থানবী (রহঃ) এর বিশ্লেষণে বলেন, প্রয়োজনীয় তাবলীগ আলোচ্য বক্তব্যের বাইরে । কেননা প্রয়োজনীয় তাবলীগের প্রচার প্রকাশনা বাধ্যতামূলক করণীয়। কেউ শুনুক আর না-ই শুনুক ৷ মানুক আর না-ই মানুক ৷ এরই প্রেক্ষিতে নবী (সাঃ)-এর আচরণ কাফিরকুলের সাথে তাবলীগের ব্যাপারে ইতিহাসে চিরশ্বরণীয় হয়ে আছে। ইমাম আবু হানিফা (রহঃ) -এর বাণীঃ বুজুৰ্গগণের আদবে মুক্ষ্মদৃষ্টি হযরত ইমাম আজম আবু হানীফা (রহঃ) এর খিদমেত আরজ করা হয়ে ছিল যে, প্রখ্যাত মুহাদ্দিস হযরত আলকামা (রহঃ) এবং হযরত আস্ওয়াদ (রাঃ)-এর মধ্যে শ্রেষ্ঠ কে ? জঁওয়াবে ইমাম সাহেব বললেন, আল্লাহর কসম আমরা তো সে সকল মণীষীর নাম নেয়ারও যোগ্য নই। তাই পারস্পরিক শ্রেষ্ঠত্বের জরীপ দেয়া আমাদের যোগ্যতার বহু উর্ধ্বের বিষয় । ইমাম আহ্‌মাদ ইবনে হাম্বল (রহঃ) -এর অবস্থা ও উক্তি স্বভাবগৃত কারণে কিংবা নস্রতার ফলে মানসিক অস্বস্তির কারণ হয় বিধায় কাউকে নিয়ে পথ না চলা £ তার চিরাচরিত এ অভ্যাস ছিল। যখন তিনি কোথাও বের হতে চাইতেন, কাউকে তখন তীর সাথে চলতে দিতেন না। হয়তো সেটি এ কারণে যে, প্রয়োজন ছাড়া কারো সাথে চলা চারিত্রিক কোমলতার পরিপন্থী এবং মানসিক অস্বস্তির কারণে কিংবা ব্যক্তিগত বিনয়ের ফলে তা অপছন্দীয় ছিল বিধায় । প্রয়োজনের মাত্রা অনুযায়ী দুনিয়ার সম্পদ তালাশ করার অনুমতি ইমাম আহমদ ইবনে হাম্বল (রহঃ) বলতেন, প্রয়োজনের মাত্রা অনুপাতে দুনিয়ার সম্পদ সন্ধান করা দুনিয়ার প্রতি আসক্ত হওয়ার শামিল নয়। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।