রূহে তাসাওউফ ৭৭ মানুষেরই মাধ্যমে, তাই আলিমের জন্য প্রত্যক্ষ ও সরাসরি কিছু বিশেষ নফল ইবাদত গ্রহণ করে নেয়া একান্ত কর্তব্য । কেননা প্রত্যেক ইবাদতের ধরণ বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন এবং তার নূর ও গুনাগুণ বিভিন্ন হয়ে থাকে । তাই কোনটার থেকেই বঞ্চিত হওয়া সঙ্গত নয়। মানুষের সাথে মেলামেশা এবং সম্পর্কচ্যুতির ভারসাম্যতা ইমাম শাফিয়ী (রহঃ) বলেন, মানুষের সাথে অধিক সম্পর্ক এবং হাসি তামাশা অসৎ বন্ধু জোটার কারণ হয়। আবার মানুষদের সাথে পুরো সম্পর্কচ্যুতিও ঠিক নয়। তাতে শত্রুতার সৃষ্টি হয়। এজন্যই উচিৎ হবে অত্যধিক সম্পর্ক এবং সম্পর্কচ্যুতির মাঝখানে সমতা ও ভারসাম্যতা রক্ষা করা। অনুভূতিহীনতা এবং পাষাণ হৃদয় হওয়ার নিন্দা সম্পর্কে ইমাম শাফিয়ী (রহঃ) বলেন, কারো সাথে রাগের কোন ব্যবহার দেখালে অর্থাৎ এমন আচরণ যদি করা হয়, যদ্দরুণ স্বভাবতঃ মানুষ মাত্রই ক্রোধান্বিত হয়ে পড়ে, তারপর যদি তার ক্রোধ না আসে, তাহলে ভেবে নিতে হবে একটি গাধা । কেননা এটি অনুভূতি হীনও আত্মমর্যাদাহীন হওয়ার লক্ষণ । আবার কারো কাছে শত অনুকল্পা প্রার্থী হলেও যদি তা গ্রহণ না করে, তাহলে ধরে নিতে হবে সে একটি শয়তান । হযরত ইমাম মালিক (রাহঃ) এর বাণীঃ ইল্মের হাকীকত ঃ তিনি বলেন, অত্যধিক বর্ণনার নাম ইল্ম নয়। মূলতঃ ইল্ম খোদা প্রদত্ত একটা নূর । যা আল্লাহ্ পাক মানুষের কলবে প্রদান করে থাকেন । অপমানের হাত থেকে ইল্মকে হিফাজত করা ইমাম মালিক (রাহঃ) বলতেন, একজন আলিমের জন্য কখনো সমীচীন হবে না যে, সাধারণ জন-সমাবেশে ইল্ম ও উপদেশ করতে যাওয়া, যারা তার কথার প্রতি মনোয়োগ না দেয়। কেননা এতে ইল্মের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।