৭৬ রূহে তাসাওউফ ক্ষতি হয়ে যায়। সুতরাং এখন তার কর্তব্য কি হবে ? হযরত সুফিয়ান (রহঃ) এর উত্তরে বললেন, প্রয়োজনীয় জীবিকা উপার্জন করে পরে সে একা একা নামাজ আদায় করে নিতে পারে। ফায়দা £ঃ আলোচ্য উক্তি তখনই কার্যকর হবে, যখন কেউ যথার্থ গ্রহণযোগ্য কোন অপারগতার সনুখীন হয় । বিদয়াতপন্থী বা গোমরাহ লোকদের মতামত হযরত সুফিয়ান ছওরী (রহঃ) এ কথা একাধিক বার বলেছেন যে, কোন বিদয়াত কিংবা কোন গোমরাহীর কথা শুনলে তোমরা আপনদের কাছে তা চর্চা বা বর্ণনা করতে যেয়ো না। কারণ হতে পারে, এ দরুন শ্রোতার অন্তরে কোন প্রকার দ্বিধা - সংশয় সৃষ্টি হয়ে যাবে। ইমাম শাফিয়ী (রহঃ)-এ বাণী ৪ নিজের দিকে ইলম সম্বন্ধ করার পথ থেকে বিরত থাকা সম্পর্কে ইমাম শাফিয়ী (রহঃ) বলেছেন মন চায় জগতবাসী আমার কাছে থেকে দ্বীনি ইল্ম হাসিল করুক, কিন্তু আমার দিকে একটি অক্ষরের ইশারা বা নিস্বত না হোক । সম্পৃক্তির কারণে মানুষ অগণিত স্পষ্ট ও অস্পষ্ট বিপদের কেন্দ্রস্থলে পরিণত হয় । ইমাম শাফিয়ী (রহঃ) আরো বলেন, একজন আলিমের জন্য কিছু স্বতন্ত্র অযিফা থাকা আবশ্যক । যেন মহান আল্লাহ্র সাথে তার গোপন সম্পর্ক স্থাপিত হবে। আর তাতে মাখলূকের সাথে কোন প্রকার যোগ থাকবে না । উপরোক্ত উক্তির মর্ম হচ্ছে, ইলুমের দ্বারা মানুষে উপকার করা ইবাদত বটে, কিন্তু তা পরোক্ষ ইবাদত যেহেতু ইহা ইবাদতে পরিণত হয় : www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।