আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

৭২ রূহে তাসাওউফ ১ তাদের অন্তর ছিল যাবতীয় পঙ্কিলতা হতে পবিত্র । যদ্দরুণ তাদের স্বল্প আমলই আমাদের অধিক আমলের অপেক্ষা উচ্চমানের ও মর্যাদাশালী ছিল। হযরত তালহা ইবনে মুসাররিফের কিছু হালাত । তীর চিরাচরিত অভ্যাস ছিল, লোকজন সমসাময়িক কারো চেয়ে তাকে বড় কিংবা উত্তম মনে করলে তিনি তার মজলিসে হাজির হয়ে যেতেন এবং তার কাছে কিতাব পড়ে নিতেন । বসতেন তীর একজন শাগরিদের মত হয়ে । উদ্দেশ্য মানুষের মন থেকে তাকে বড় মনে করার কল্পনা দূর করে দেয়া । হযরত উয়াইস খাওলানীর অবস্থা নাফ্‌ছ্‌কে কষ্ট দিয়ে শায়েস্তা করা যদি কখনো তাঁর আমলে অলসতা দেখা দিত, তখন তিনি স্বীয় পায়ের গোছায় চাবুক মেরে নিজেকে শায়েস্তা করতেন ৷ হযরত আবদুর রহমান ইবনে উমার আওযায়ীর অবস্থা জীব- জন্তুরপ্রতি অনুগ্রহ ও দয়া করা বন্য পশুরা যখন বাচ্চা প্রসব করতো, ইমাম আওয়ায়ী (রহঃ) তখন ওগুলো শিকার করা পছন্দ করতেন না। (কেননা মা শিকার করা হলে বাচ্চাগুলো আশ্রয় হারা হয়ে যাবে, আর ছানা শিকার করা হলে মা কষ্টে নিপতিত হবে৷) হযরত হাসসান ইবনে উৎবার অবস্থা আল্লাহর ধ্যানে নিমগ্ন হওয়ার জন্য সময় নির্দ্ধারণ করে নেয়া তার অভ্যাস ছিল, আছরের নামায আদায় করে মসজিদের এক কোণে পৃথক হয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ্‌র জিকিরে একাকী নিমগন থাকতেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।