রূহে তাসাওউফ ৬৯ সমীচীন হবে না ৷ দ্বীনী কোন হিতাৰ্থে তা করা যেতে পারে। আর তা না হলেও আপনজনদের কাছে বলায় এমন কিছু আসে যায় না। যেহেতু তাতে ফেতনার কোন আশংকা নাই । হযরত ইবরাহীম নাখ্য়ী (রহঃ) -এর বাণীঃ রোগের কথা প্রকাশে অসুবিধ নেই তিনি বলেন, কোন রোগীকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি কেমন আছেন ? প্রথমত ৪ উত্তর দেবে ভাল আছি এরপর রোগ শোকের অবস্থা বৰ্ণনা করবে। ফায়দা $ মানুষ যত কষ্ট এবং রোগেই থাকুক না কেন, তার উপর তখনও রয়েছে আল্লাহ পাকের অসীম দয়া ও নেয়ামত । তাহলে এটি ন্যায়সঙ্গত হবে না৷ শুধুরোগ শোকই ব্যক্ত করবে। অথচ শান্তি ও নেয়ামতের কথা ছেড়ে দেবে ? অনুরূপ এটিও বান্দাহার দাসত্বের পরিপন্থী হবে যদি রোগ-শোকের কথা একবারে উল্লেখই না করে। কেননা এতে স্বীয় শক্তির দাবী প্রচ্ছন্ন থাকে অমাদের পূর্বসূরী আকাবিরগণকে আল্লাহ্ পাক এমন অনুপম বৈশিষ্ট্যের অধিকারী করে ছিলেন যে, তারা প্রতিটি সময় ও অবস্থার যথাযথ সদ্্যবহার করেছিলেন । এই জন্য রোগ শোকের অবস্থায়ও আল্লাহর প্রদত্ত নেয়ামতে শোকর আদায় করা এবং পরে রোগ শোক সম্পর্কে আলোচনার শিক্ষা দিয়ে ছিলেন। ইলমের বিপর্যয় থেকে বাচার বর্ণনা ৪ তিনি আরো বলতেন, ইলমের বিপদের প্রতি লক্ষ্য করলে আমার মনে এ কথাই জাগে, হয় যদি আমি এ যাবত কোন ইলমী আলোচনায় কোন বক্তব্যই না রাখতাম (কত ভালো হত) । আর যে যুগে আমার ন্যায় একজন লোককে ফকীহ আখ্যা দেয়া হয়, তার চেয়ে খারাপ যুগ আর একটিও হতে পারেনা । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।