আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ রূহে তাসাওউফ দারিদ্রের নিদর্শন তিনি বলতেন, যদি কোন মানুষ দরিদ্র ও অবস্থাহীন হয়ে যায়. তখন সাধারণত £ দেখা যায় তার দ্বীনি অবস্থারও অবনতি ঘটে । আঙ্গে হয়ে পড়ে মন্থর । ত্রাস পায় তার মর্যাদা । মানুষ তাকে নিঃস্ব ও হীন মনে করে । ফায়দা £ দারিদ্র ও অভাবের তাড়নায় কখনো ধৈর্যহারা হওয়ার কারণে তাকে এহেন বিপর্যস্থ অবস্থার সম্মুখীন হতে হয়। এক হাদীসে এমনও বর্ণিত হয়েছে যে, দারিদ্র কখনো মানুষকে কুফরী পর্যন্ত পৌছিয়ে দেয় । যদ্দরুন আঁ হযরত (সঃ) এ জাতীয় দারিদ্র ও অভাব থেকে পানাহ চেয়েছেন। আর যে সব হাদীসে দারিদ্রের মান ও ফধীলত বর্ণনা করা হয়েছে বস্তুতঃ তা সে সময়ের অবস্থা যখন ধৈর্য ধারণে সক্ষম হয় এবং সে এ ধরণের বিপর্যয়ের সম্মুখীন না হয়। কোন কোন হাদীসে নবী (সঃ) মিস্কীন বা গরীব হয়ে থাকার জন্য দেয়া বা প্রার্থনার কথা এসেছে। তার অর্থ মিসকীনদের ন্যায় জীবন যাপন করা । এ মিসকীন দ্বারা পরমুখাপেক্ষিতা ও ভিক্ষুক হওয়া উদ্দেশ্য নয় । বিনা আহারে দীর্ঘ দিন কাটানো ৪ ইমাম আ'’মাশ বলেন, আমি একদা ইবরাহীম তাইমী (রহঃ) এর খিদমতে আরয করলাম আমি শুনেছি আপনি এক এক মাস অতিবাহিত করেন অথচ কিছুই আহার করেন না । তিনি জওয়াব দিলেন, হ্যা, এমনটি হয়। এমনকি দুই মাসেও খাদ্য গ্রহণ করিনি । শুধু একটি মাত্র আঙ্গুর আমার পরিবারের পক্ষ থেকে পাঠানো হয়েছিল কেবল তাই একটু মুখে রেখে দিয়ে ছিলাম, তাও হঠাৎ আমার মুখ থেকে নিক্ষেপ করে দেই । ফায়দা £ঃ অধিক যিকির ও ফিকিরের এই হল স্বভাবগত বৈশিষ্ট্য আর যদি কখনো ইহা সীমা অতিক্রম করে যায়। তাহলে ধরে নিতে হবে এটি কারামত । আবার তিনি নিজে তা প্রকাশ করেছেন বলে দ্বিধায় পড়া www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।