আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কলহে তাসাওউফ ৬৭ বন্ধু বান্ধবের সংখ্যা কমানো মুহাম্মদ ইব্‌নে কা’ব কুরাজী (রহঃ) সচারাচর বলে থাকতেন, বন্ধু -বান্ধবের সংখ্যা তোমরা বাড়াবে না এজন্য যে, তাদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে দায়িত্বের বোঝাও তোমাদের উপর বর্তাবে অধিক পরিমাণে । ফলে তখন তোমরা অক্ষম হয়ে যাবে। আমি আল্লাহর কছম করে বলছি, আমি তো একজনের ওয়াজিব হকও যথাযথ ভাবে আদায় করতে সক্ষম নই । ফায়দা £ আস্হাব, (শিষ্য-বন্ধু ), শব্দটি ছাত্র, মুরীদ ও বন্ধুর অর্থে ব্যবহত হয়। হুকুম একই । এদের সংখ্যা বৃদ্ধির প্রতি যে নিষেধাজ্ঞা এসেছে, তা দ্বীনী ফায়দা পৌছানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বরং এ নিষেধাজ্ঞা বিশেষ সম্পর্কের বেলায় । হযরত উবাইদাহ ইব্নে উমায়র (রহঃ) -এর বাণীঃ দুনিয়া বর্জনের সুন্নত সম্মত সীমা হযরত উবাইদাহ (রহঃ) বলতেন , দুনিয়ার সাথে সম্পর্ক কম রাখার পরিমাণ হচ্ছে, মানুষ এমন এক দরজায় উপনীত হওয়া যে, গুনাহে পুনরায় লিপ্ত না হয়। হ্যরত আতাইবনে রিবাহের চারিত্রতক বৈশিষ্ট্য ৪ কারো কথা শুনার আদবঃ তাঁর অভ্যাস ছিল যে, কেউ তার কাছে এমন ঘটনা বা কাহিনী যখন শুনাতো, যা তার আগেই জানা আছে তখন তিনি এমন একাগ্র চিত্তে তা শুনতেন-ইতিপুর্বে তিনি যেন কথাটি শুনেন নাই । উদ্দেশ্য বর্ণনাকারী যেন লজ্জিত হয়ে না যায় । হ্যরত আবদুল্লাহ্‌ ইব্নে ওয়াহাব ইব্নে মুনাব্বিহ (রহঃ)-এর বাণীঃ ভদ্রতা ও অভ্দ্রতার কোন কোন নিদর্শন ৪ তিনি বলতেন £$ ভদ্র মানুষ ইল্‌্ম হাসিল করলে চারিত্রিক ভাবে সে বিনয়ী ও অমায়িক হয়ে যায়। পক্ষান্তরে নীচ জাতের লোক ইলম হাসিল করলে দাস্তিক ও অহংকারী হয়ে যায়। EE www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।