৬৬ রূহে তাসাওউফ যদি বলতে যাই আমি দরিদ্র ও সর্বহারা, তখন হবে এটি আমার পক্ষ থেকে আল্লাহপাক পরওয়ারদিগারের বিরুদ্ধে অভিযোগ করা । এই জন্যেই আমি উত্তর না দিয়ে খামুশ রয়েছি। ফায়দা £ কেননা আমি যদি এই উত্তর দিতে যাই যে, আমার অন্য কোন প্রকারের পোশাক প্রস্তুত ছিল না বিধায় কম্বল পরিধান করছি, তখন এটি স্বীয় দারিদ্র প্রকাশ করার নামান্তর হবে। আর যদি বলি স্বচ্ছলতা থাকা সত্বেও এমনটি পরিধান করে এসেছি । তখন দুনিয়ার প্রতি অনিহা প্রকাশের নামান্তর হবে। অথচ উভয়টিই অপছন্দনীয় । আর এটি পরিধান করা শুধু এই জন্য, দোষনীয় হবে না যেহেতু সম্ভবানা রয়েছে শুন্য মনেও তা পরিধান করা । এদিকে শূন্য মনের উত্তর দেয়ায় মিথ্যের সন্দেহ বিরাজমান । যেহেতু এই সম্ভাবন ও তো আছে । অন্তরে উল্লেখিত দু’টি দিকের কোন একটির আকর্ষণ বিদ্যমান থাকা । হযরত মুহম্মদ ইবনে কাব কুরাজী (রহঃ) -এ বাণীঃ গোনাহে পুনরায় লিপ্ত না হওয়ার ব্যাপারে আল্লাহর উপর তাওয়ান্ধুলই প্রকৃত পাথেয় £ তাঁর খিদমতে এক ব্যক্তি একথা জানতে চাইল, আমি যদি আল্লাহর সাথে গুনাহ্ না করার চুক্তিবদ্ধ হই, এটি কেমন হবে ? তিনি জওয়াব দিলেন, এমন অবস্থায় তোমার চেয়ে গুনাহগার আর কে হবে ? কারণ তুমি আল্লাহর ব্যাপারে এ কছম করেছো (চুক্তি বা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া কছমেরই অন্তর্ভুক্ত) যে, তিনি তোমার ব্যপারে তার গৃহীত সিদ্ধান্ত জারী করেন না। ফায়দা ৪ এ জাতীয় চুক্তি বা প্রতিশ্রুতি কসমেরই নামান্তর যে, আল্লাহপাক তার বিরুদ্ধে কিছু করবেন না। এখানে এ সন্দেহেরও যে অবকাশ নেই । অথচ আল্লাহ পাকের ইচ্ছা বা অভিপ্রায় সম্পর্কে সামান্য ইলমও কারো নাই ৷ এমনই যদি হয় তাহলে স্বীয় নাফ্সের উপর এতটুকু আস্থা কিভাবে রাখা সম্ভব ? বরঞ্চ এ জাতীয় ক্ষেত্রে আদব এই যে, আল্লাহ পাকের দরবারে নিজের হিফাজত এবং গুনাহর দিকে ধাবিত হওয়া থেকে বেঁচে থাকার জন্য দোয়া করতে থাকা । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।