আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রূহে তাসাওউফ ড৩ হযরত মুহাম্মদ ইবনে হানাফী (রহঃ) এর বাণী ঃ অসৎ ব্যবহারের বিনময়ে সৎ ব্যবহার তিনি বলেন, সে ব্যক্তি বুদ্ধিমান নয়, যে এ ব্যক্তির সাথে ভাল ব্যবহার না করে যার সাথে সে আচার-আচরণ ও সমাজিক জীবন যাপনে বাধ্য । যতক্ষণ না আল্লাহ্‌ তা’লা তার মুক্তির কোন পথ করে দেন। হযরত আলী (যায়নুল আবেদীন) ইবনে হুসায়েনের বাণীঃ উচ্চতর ইখলাস আল্লাহ পাকের খাটি বান্দা যারা, আর যারা গায়রুল্পাহতে সল্পূর্ণ স্বাধীন, তাদের ইবাদত হয়ে থাকে আল্লাহ্‌ তায়ালার শোকর জ্ঞাপনার্থে। তাদের দোযখের ভয় কিংবা জান্নাতের প্রত্যাশায় হয় না। উপরোক্ত বাণীর অর্থ এমন নয় যে, সব বান্দাদের দোযখের ভয় কিংবা বেহেশতের আগ্রহ হয় না। বরং এর অর্থ হচ্ছে, তাদের ইবাদত শুধু ভয় ও আশায় হয়না । হযরত মু’তারিফ ইবনে আবদুল্লা শিক্ষীর (রহঃ) -এর বাণীঃ আত্মগরিমা হতে অনুশোচনা উত্তম তিনি বলেন, আমার কাছে এটি পছন্দনীয় যে, রাত্রি নিদ্রায় অতিবাহিত করি আর দিনের বেলায় অনুতাপ বোধ করি। অর্থাৎ অনুতপ্ত হই । এটি আমার কাছে পছন্দনীয় নয় যে, রাত্রি যাপন করি নামাজে আর দিনের বেলায় তা নিয়ে গর্ব করে বেড়াই । একটি সুক্মতম নম্রতা হযরত মু'তারিফ বলতেন -আয় আল্লাহ: আপনি অমাদের উপর সন্তুষ্ট হয়ে যান । নতুবা অমাদের অন্যায় অপরাধ ক্ষমা করে দিন। কেননা অনেক সময় মনিব তার ক্রীতদাসের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে থাকেন অথচ মনিব তার প্রতি অসন্তুষ্ট । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।