৬০ র্লহে তাসাওউফ হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ)- এ বাণীঃ দুনিয়ার সাথে সম্পর্ক রাখবে দৈহিকভাবে, আন্তরিকভাবে নয় হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) সচারাচর বলতেন, হে মানুষঃ দুনিয়ার সাথে শুধু বাহ্যিক সম্পর্ক রাখ, আত্মিকাভবে এর থেকে পৃথক থাক । অর্থাৎ মন রাখ আল্লাহর সাথে দুনিয়া যেন অভীষ্ট লক্ষ্য না হয়ে যায়। হযরত হোযাইফা ইবনুল ইয়ামান (রাঃ) - এর বাণীঃ প্রয়োজন অনুসারে দুনিয়া হাসিল করা উত্তম হওয়া সম্পর্কে তিনি বলেন, তোমাদের মধ্য হতে যে সব লোক বেশী ভাল নয়, যারা আখিরাতের উদ্দেশ্য দুনিয়াকে সম্পূর্ণ ছেড়ে দেয়।। বরং উত্তম মানুষ তারা সামর্থ ও সুযোগ অনুপাতে যারা দুনিয়া আখেরাত উভয়টি হাসিল করে । হযরত আবু হোরায়রা (রাঃ)-এর বাণীঃ রোগের ফজিলত তিনি বলেন, রোগ এমন একটি জিনিষ যেখানে লোক দেখানো এবং খ্যাতি লাভের কোন অবকাশ থাকে না । বরং এতে শুধু নিরংকুশ সওয়াব । হযরত আবাদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)-এ বাণী ঃ বিবেক বুদ্ধিহাস পাওয়া তিনি বলেন, এমন একটা সময় আসবে যখন মামুষের বিবেক বুদ্ধি উঠিয়ে নেয়া হবে। এমনকি তখন হাজারে একজন মানুষও বিবেকবান পাওয়া যাবে না। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।